উৎসবমুখর আয়োজনে ভৈরব নদে নৌকাবাইচ, হাজারো মানুষের ঢল

যশোরের অভয়নগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে অভয়নগর স্পোর্টস ক্লাবের আয়োজনে নওয়াপাড়া ভৈরব নদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচকে ঘিরে সকাল থেকেই ভৈরব নদের দুই তীরে জড়ো হতে থাকে হাজারো উৎসুক জনতা। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই মিলে নদের পাড়ে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। ২টায় তালতলা খেয়াঘাট থেকে শুরু হয়ে নওয়াপাড়া ফেরিঘাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ পথজুড়ে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ৮টি নৌকা এ বাইচে অংশ নেয়। প্রতিযোগিতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ‘জয় মা কালী’ নৌকা প্রথম স্থান অর্জন করে। একই উপজেলার মোবাইল বাচারীর নৌকা দ্বিতীয় এবং মাগুরার ‘টাইগার’ নৌকা তৃতীয় হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলার আমির সরদার শরীফ হুসাইন, উপজেলার সাবেক আমির অধ্যাপক মশিউর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোল্যা মোহাম্মদ আশিকুজ্জামান ও অনুষ্ঠান পরিচালনা করেন আমান উল্লাহ সাদিক।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প