মিস ইউনিভার্স মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ

থাইল্যান্ডের ব্যাংককে শেষ হলো বিশ্বসৌন্দর্যের মহারণ ‘মিস ইউনিভার্স ২০২৫’। এবারের আসরে সব আলো কেড়ে নিলেন মেক্সিকোর ফাতিমা বশ। আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আলোচনায় আসা এই সাহসী প্রতিযোগীই শেষ পর্যন্ত উঠালেন কাঙ্ক্ষিত মুকুট।

২১ নভেম্বর (বাংলাদেশ সময় সকাল ৭টা) ব্যাংককের আইকনিক মঞ্চে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত লড়াইয়ে ফাতিমার সঙ্গে টক্কর দেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা ও আইভরি কোস্টের প্রতিযোগীরা। বিচারকদের করা দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস, স্পষ্টতা ও দৃঢ়তার পরিচয় দিয়ে সবার মন জয় করেন তিনি।

ফাইনালের কয়েকদিন আগে আয়োজক নাওয়াত ইৎসারাগ্রিসিলের কাছ থেকে ‘ডাম্বহেড’ মন্তব্য শুনে ক্ষুব্ধ হয়েছিলেন ফাতিমা। তখনই তিনি জানিয়ে দেন- ‘আমি কোনো পুতুল নই।’ এমন অন্যায় মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তার এই দৃঢ় অবস্থান দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। সহ-প্রতিযোগী ও নেটিজেনরা তাকে ‘ভয়হীন নারী’ হিসেবে অভিহিত করে সমর্থন জানান।

ফাইনালের মঞ্চেও সেই সাহসের ছাপ রাখেন ফাতিমা। নারী অধিকার, আত্মসম্মান ও নেতৃত্ব বিষয়ে তার জোরালো বক্তব্য মুহূর্তেই দর্শকদের মুগ্ধ করে। দাঁড়ানো অভিবাদন আর করতালি প্রমাণ করে দেয়—প্রতিবাদও জয়ের পথ তৈরি করে।

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন মিস থাইল্যান্ড। আর ২৬ বছর বয়সী ফাতিমা বশের মাথায় উঠেছে মিস ইউনিভার্সের ঐতিহাসিক মুকুট। এটি মেক্সিকোর চতুর্থবারের মতো এ খেতাব জয়ের গৌরব।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স