শাহরুখকে নিয়ে বেফাঁস মন্তব্য, তুমুল সমালোচনার মুখে বিবেক ওবেরয়

২০১৯ সালে নরেন্দ্র মোদির বায়োপিকের মাধ্যমে শেষবার নায়ক হিসেবে বড় পর্দায় দেখা গিয়েছিল ভারতীয় অভিনেতা বিবেক ওবেরয়কে। তারপর থেকেই লাইমলাইটের আড়ালে অভিনেতা। মাঝে মাঝে তার সম্পদ বা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হলেও অভিনেতা হিসেবে তাকে নিয়ে তেমন কৌতূহল ছিল না দর্শকদের। তবে অনেক বছর পর ‘মস্তি ৪’ মুক্তিকে ঘিরে ফের আলোচনায় আসেন বিবেক- আর ঠিক সেখানেই গিয়ে নিজে থেকেই উসকে দিলেন বিতর্ক।

সম্প্রতি সিনেমার প্রচারে এক সাক্ষাৎকারে দর্শকদের তারকাপ্রেম নিয়ে কথা বলতে গিয়ে বিবেক মন্তব্য করেন, ‘১৯৬০ সালে কে কোন সিনেমায় অভিনয় করেছেন-এখন কেউ মনে রাখে না। ২০৫০ সালে হয়তো মানুষ জিজ্ঞেস করবে, কে শাহরুখ খান?’ এখানেই থামেননি তিনি, বরং বলিউডের খ্যাতিমান অভিনেতা রাজ কাপুর নিয়েও মন্তব্য করেন। তার ভাষায়, ‘এই প্রজন্ম হয়তো রণবীর কাপুরকে চিনবে, কিন্তু জানবে না তিনি রাজ কাপুরের নাতি।’

বিবেকের এ মন্তব্য প্রকাশ্যে আসতেই শাহরুখ ভক্তদের ক্ষোভ তুঙ্গে। অনেকে তাকে মনে করিয়ে দিয়েছেন তার নিজের অভিনয় ক্যারিয়ারের পতন, আবার কেউ স্মরণ করিয়েছেন ২০২৩ সালে শাহরুখ খানের ঐতিহাসিক কামব্যাক- ‘পাঠান’ ও ‘জওয়ান’র সাফল্যে একাই প্রায় ২৩০০ কোটি রুপির ব্যবসা এনে বক্স অফিসে বলিউডকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিলেন শাহরুখ খান।

শাহরুখ খান- যিনি ইন্ডাস্ট্রির ‘কিং’, অনুরাগীদের ‘বাদশা’ এবং অসহায়দের কাছে যেন ‘ভগবান’-তার স্টারডম নিয়ে প্রশ্ন তোলায় নিন্দুকরা কটাক্ষ ছুড়ছেন বিবেকের দিকে। তাদের মতে, এই মন্তব্যই প্রমাণ করে-বিবেক ওবেরয় সত্যিই ‘বিবেকহীন’ মন্তব্য করেছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর