৫১ বছর পর ফিফা বিশ্বকাপে হাইতি

৫১ বছরের খরা কাটিয়ে ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দ্বীপ দেশ হাইতি। এমন অর্জনে উচ্ছসিত ইন্টার মায়ামিতে খেলা দেশটির ফুটবলার ফাফার। তার প্রত্যাশা মূল পর্বেও ভালো করবে হাইতি। ১ কোটি কিছু বেশি জনসংখ্যার দেশের এমন অর্জন উচ্ছ্বসিত করছে নতুন প্রজন্মকে। বিশ্বকাপে জায়গা করে নিতে পেরে উৎসব থামছে না পানামায়ও।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতি। জনসংখ্যা ১কোটির কিছুটা বেশি। ছোট্ট দেশ, জনসংখ্যায়ও কম। তবে স্বপ্নটা বড়। সেই স্বপ্ন ছুতে কমতি ছিল না চেষ্টার। আর চেষ্টা করে গেলে যে হতাশ হতে হয় না, সেটাই প্রমাণ করলো হাইতি।

বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিতের ম্যাচে নিকারাগুয়ার বিপক্ষে মাঠে নামে হাইতি। সেই ম্যাচ তারা জিতে ২-০ ব্যবধানে। এরপর হাইতি ছাপিয়ে গোটা বিশ্বে থাকা হাইতি সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ৫১ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ হলো হাইতিয়ানদের। আর্থিকভাবে খুব বেশি সচ্ছল নয় দেশটি। তবে আছে ফুটবলের প্রতি একাগ্রতা। যার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে দেশটি।

এমন অর্জন যেভাবে সমর্থকদের উচ্ছ্বসিত করেছে, ঠিক একইভাবে গর্বিত করেছে ফুটবলারদের। হাইতির বংশোদ্ভূত ইন্টার মায়ামির ফুটবলার ফাফা পিকাউল্ট জানালেন তার অনুভূতি।

তিনি বলেন, ‘খুবই আনন্দিত, যা ভাষায় প্রকাশ করতে পারব না। শুধু হাইতিতে এখন যে উৎসব চলছে শুধু তার জন্য নয়। আমরা দীর্ঘদিন বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারছিলাম না। এটা আমাদের সবার জন্য গর্বের বিষয়। দেশের এবং আমার পরিবারের জন্যও। আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি। আমার দাদা দেশের জন্য ফুটবল খেলেছে। অনেক লড়াই করতে হয়েছে আমাদের। অবশেষে বিশ্বকাপে খেলার সুযোগ হলো। আমাদের এখন বিশ্বকাপে কীভাবে ভালো করা যায় সেই ব্যাপারে মনোযোগ দিতে হবে।’

এই অর্জন শুধু উৎসবের নয়। পরবর্তী প্রজন্মকে নিয়েও ভাবতে শুরু করেছে হাইতি। বিশ্বকাপে খেলতে পারা আত্মবিশ্বাস দিবে নতুন প্রজন্মকে। তরুণরা উৎসাহী হবে ফুটবল খেলায়।

একই অবস্থা পানামায়। এল সালেভেদরকে হারিয়ে তারা নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট। জাতীয় দলের অর্জনের পর উচ্ছ্বা]স যেন থামছেই না দেশটিতে।

দেশটির রাজধানী পানামা সিটিতে সমর্থকরা রাস্তায় বেরিয়ে এসে নেচে গেয়ে উদযাপন করেন বিশ্বকাপে জায়গা করে নেয়া। সবার প্রত্যাশা বিশ্বকাপের মূল পর্বেও ভালো করবে পানামা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর