মামদানির সঙ্গে দেখা করবেন ট্রাম্প

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজ এ তথ্য নিশ্চিত করেছে। মামদানি জয়ী হওয়ার পর এটাই হবে তাদের মধ্যে প্রথম বৈঠক। খবর রয়টার্সের।

শুরু থেকেই মামদানি এবং ট্রাম্প একে অপরের সমালোচনা করে আসছেন। মেয়র নির্বাচনে ট্রাম্প মামদানির প্রতিপক্ষ অ্যান্ড্রু কুওমোকে সমর্থন করেছিলেন। মামদানি তার পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের নীতিমালার সমালোচনা করেছেন, যার মধ্যে অভিবাসন সংক্রান্ত কঠোর ব্যবস্থা এবং গাজা যুদ্ধের সময় ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের বিষয়গুলো ছিল।

এদিকে ট্রাম্প বুধবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, আমরা একমত হয়েছি যে এই বৈঠক আগামী (২১ নভেম্বর) শুক্রবার ওভাল অফিসে অনুষ্ঠিত হবে। মামদানি চলতি সপ্তাহের শুরুতে সাংবাদিকদের বলেছিলেন যে তার দল একটি বৈঠকের ব্যবস্থা করার জন্য হোয়াইট হাউজের সাথে যোগাযোগ করেছে।

বুধবার মামদানির এক মুখপাত্র জানিয়েছেন, নবনির্বাচিত মেয়র ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। তারা জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এবং বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করবেন।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে মামদানি জিতলে নিউইয়র্কের জন্য কোটি কোটি ডলার ফেডারেল তহবিল আটকে দেওয়া হবে।

নিউইয়র্ক স্টেট কম্পট্রোলারের রিপোর্ট অনুসারে, মার্কিন ফেডারেল সরকার ২০২৬ অর্থবছরে নিউইয়র্ক সিটিকে ৭.৪ বিলিয়ন ডলার প্রদান করছে, যা শহরের মোট ব্যয়ের প্রায় ৬.৪ শতাংশ।

মামদানির উত্থানের পর থেকে ট্রাম্প তাকে ভুলভাবে ‌‘কমিউনিস্ট’ হিসেবে চিহ্নিত করেছেন। ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ড, বিশেষ করে অভিবাসন সংক্রান্ত কর্মকাণ্ডের বিরোধিতাকে নিজের সফল প্রচারণার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সক্ষম হয়েছেন মামদানি। তিনি আগামী ১ জানুয়ারি মেয়র হিসেবে শপথ নেবেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর