সৌদি যুবরাজের জন্য ট্রাম্পের নৈশভোজে ইলন মাস্ক

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউজে আয়োজিত ট্রাম্পের নৈশভোজে যোগ দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কও। চলতি বছরে তীব্র বাকযুদ্ধের পর এটি ট্রাম্প ও মাস্কের দ্বিতীয় যৌথ প্রকাশ্য উপস্থিতি।

বিশ্লেষকদের মতে, মাস্কের এ উপস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ও টেসলা প্রধানের টানাপোড়েনপূর্ণ সম্পর্কের মধ্যে শীতলতার ইঙ্গিত দিতে পারে।

গত বছর ট্রাম্পের নির্বাচনী প্রচারে সমর্থন ও অর্থায়ন করেন ইলন মাস্ক। এ বছরের শুরুতে তিনি প্রশাসনের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবেও কাজ করেন এবং ফেডারেল অর্থায়ন ও চাকরি কমানোর দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা ডিওজিই-এর নেতৃত্বে ছিলেন।

কিন্তু অল্প সময়ের মধ্যেই দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
মাস্ক সামাজিক মাধ্যমে ট্রাম্পের ব্যাপক কর ও ব্যয় বিলকে অর্থনৈতিকভাবে বেপরোয়া বলে সমালোচনা করেন এবং নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার কথা জানান।

জবাবে ট্রাম্প হুমকি দেন, মাস্কের কোম্পানিগুলো যে বিপুল সরকারি ভর্তুকি পায়, তা বন্ধ করে দেওয়া হবে।

এ বিরোধ ও মাস্কের ডানপন্থি রাজনৈতিক বক্তব্যের কারণে টেসলার ব্র্যান্ড ইমেজ, বিক্রি ও শেয়ারদরে নেতিবাচক প্রভাব পড়ে বলে বিশ্লেষকদের মন্তব্য।

এরপর থেকে দুজনকে একসঙ্গে খুব কমই দেখা গেছে। সর্বশেষ সেপ্টেম্বরে রক্ষণশীল কর্মী চার্লি কার্কের স্মরণসভায় ট্রাম্প–মাস্ককে হাত মেলাতে দেখা গিয়েছিল।

সৌদি যুবরাজ বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন তার আন্তর্জাতিক ভাবমূর্তি পুনর্গঠন এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে।

ট্রাম্পের আয়োজিত এ ভোজসভায় পর্তুগাল তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংও উপস্থিত ছিলেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর