রহস্যে মোড়া ‘ধুরন্ধর’র ট্রেলার, অন্য রূপে চমকে দিলেন রণবীর

অদিত‍্য ধরের পরিচালনায় আসছে বছরের অন্যতম প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির আগেই রণবীর সিং অভিনীত সিনেমাটিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে, এটিই হতে চলেছে রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ ছবি। সোমবার প্রকাশ্যে আসা ট্রেলার আরও বাড়িয়ে দিল কৌতূহল।

দীর্ঘ এ ট্রেলারের শুরুতেই অর্জুন রামপালের কণ্ঠে উঠে আসে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের স্মৃতি। পাশাপাশি নজর কাড়ছেন অক্ষয় খান্না ও আর মাধবন। তবে ছবির নাম ভূমিকায় ‘ধুরন্ধর’ আসলে কে-তা গোপনই রেখেছেন নির্মাতা। ভারত-পাকিস্তানের তিক্ত সম্পর্কের প্রেক্ষাপটে নির্মিত হওয়ায় ছবিটি বিশেষ বার্তা বহন করবে বলেই মনে করছেন অনেকে।

এর আগের টিজারে রণবীরকে দেখা গিয়েছিল সম্পূর্ণ বদলে যাওয়া এক রূপে-উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ, সিগারেট হাতে প্রতিশোধের সংলাপ। সেই লুক দেখে অনেকেরই মনে পড়ে যায় তাঁর ‘আলাউদ্দিন খিলজি’ রূপ। রাফ অ্যান্ড টাফ সেই রূপে রণবীর যেন নতুন এক রোমাঞ্চের ইঙ্গিত দিয়েছিলেন শুরুতেই।

আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর’। রণবীরের পাশাপাশি ছবির প্রথম লুকেই সমান আলো কেড়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও আর মাধবন-যারা থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। রহস্য, অ্যাকশন ও অ্যাডভেঞ্চারের মিশেলে বছরশেষে বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছে এ সিনেমা।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স