হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা হাসান মাসুদ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। ২০ দিন চিকিৎসা শেষে গত শনিবার (১৫ নভেম্বর) বাসায় ফিরেছেন এই অভিনেতা। এ তথ্য নিশ্চিত করেছেন হাসান মাসুদ নিজেই।

সোমবার (১৭ নভেম্বর) রাতে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত শনিবার বাসায় ফিরেছি। এখন চলাচল করতে অসুবিধা হচ্ছে না। আগামীকাল ছেলের চাকরির পরীক্ষা আছে, সবাই দোয়া করবেন।’

গত ২৮ অক্টোবর রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন হাসান মাসুদ। পরে তাকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে।

তখন চিকিৎসকরা জানান, তিনি ইস্কেমিক স্ট্রোক করেছিলেন এবং সামান্য হার্ট অ্যাটাকও হয়েছিল।

টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ হাসান মাসুদ একসময় একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি আবার ক্যামেরার সামনে ফিরেছিলেন ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’-এর মাধ্যমে। কিন্তু অসুস্থতার কারণে সেই শুটিং আপাতত বন্ধ রয়েছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স