মুক্তির আগেই নজর কেড়েছে রণবীরের ‘ধুরন্ধর’

চমক দেওয়ার ক্ষেত্রে রণবীর সিং যেন আলাদা নাম। জন্মদিনের সকালেই নিজের নতুন সিনেমা ‘ধুরন্ধর’র প্রথম লুক প্রকাশ করে অনুরাগীদের তাক লাগিয়ে দেন তিনি। উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ আর সিগারেট হাতে রণবীরকে দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছিল। চরিত্রের এমন রাফ অ্যান্ড টাফ উপস্থাপন বলিউডে নতুন কৌতূহল তৈরি করেছে।

এমন সময় ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর-মুক্তির আগেই রেকর্ড গড়তে পারে ‘ধুরন্ধর’। শোনা যাচ্ছে, ছবিটি হতে পারে তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের। আগামী দশ দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে টিম ‘ধুরন্ধর’। সব ঠিক থাকলে পরিচালক আদিত্য ধর ও প্রযোজনা সংস্থার সিদ্ধান্তে ফিল্মটি দাঁড়াতে পারে ৩ ঘণ্টা ৫ মিনিটে, যা রণবীর সিংয়ের ক্যারিয়ারের দীর্ঘতম ছবি।

পরিচালক আদিত্য ধর জানান, ‘রণবীরের ক্যারিয়ারে ‘ধুরন্ধর’ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। এই চরিত্রে দর্শক তাকে একাধিক নতুন রূপে পাবেন। গল্পের গতি বা আবহ-কোনো কিছুতেই তাড়াহুড়ো করতে চাইনি আমরা। ছবির নানা বাঁক দর্শককে চমক দেবে।’

বলিউডে দীর্ঘ ছবির ইতিহাস নতুন নয়। এর আগে ‘অ্যানিম্যাল’ (৩ ঘণ্টা ২১ মিনিট) ও ‘বাহুবলী’ (৩ ঘণ্টা ৪৫ মিনিট) সময়ের মানদণ্ডে রেকর্ড গড়েছিল। এ তালিকায় রমেশ সিপ্পির কালজয়ী ‘শোলে’র দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ১৯ মিনিট।

সম্প্রতি দিল্লি বিস্ফোরণের কারণে পিছিয়ে গিয়েছিল ‘ধুরন্ধর’র প্রচারণা। তবে এখন সবকিছুই এগোচ্ছে মুক্তির দিকে। চলতি বছরের ৫ ডিসেম্বর ছবিটি আসছে প্রেক্ষাগৃহে।

প্রথম টিজারে রণবীরের পরিণত ও আক্রমণাত্মক উপস্থিতি দেখে মনে পড়ে গিয়েছিল তার জনপ্রিয় চরিত্র ‘আলাউদ্দিন খিলজি’র কথাও। শুধু রণবীর নয়-ফার্স্ট লুকে নজর কেড়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও আর মাধবনও। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাদের।

এখন দেখার অপেক্ষা-তিন ঘণ্টার এই ‘ধুরন্ধর’ সত্যিই নতুন রেকর্ড গড়তে পারে কি না।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর