কাতারে বিশ্ব সামাজিক উন্নয়ন সম্মেলনে আশ ফাউন্ডেশন

দীর্ঘ ৩০ বছর পর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়ে গেলো জাতিসংঘের দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন সম্মেলন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় কাতারের রাজধানী দোহায় উদ্বোধন করা হয় “Second World Summit for Social Development”।

উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিশ্ব নেতাদের সামনে বিশেষভাবে দুটি বিষয় তুলে ধরেন। তিনি নিজস্ব ঐতিহ্য বজায় রেখে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে বক্তব্য শুরু করেন এবং ফিলিস্তিন ও সুদানের বর্তমান সংকট নিয়ে গভীর দুঃখ ও সহানুভূতি প্রকাশ করেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্বব্যাপী রাষ্ট্রপ্রধান, মন্ত্রী ও প্রতিনিধি দল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ নিবন্ধিত আলহাজ শামসুল হক (আশ) ফাউন্ডেশন একটি তিন সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেছে। দলের নেতৃত্বে ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, তার সঙ্গে ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম এবং মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ।

প্রকৌশলী নাছির উদ্দিন জানান, সম্মেলনের প্রতিটি পর্যায়ে স্পষ্ট হয়ে উঠেছে—বিশ্ব নেতৃত্বে মুসলিম দেশ ও সংস্থাগুলোর আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা জরুরি। এজন্য আমাদের নিজেদের যোগ্যতা, সক্ষমতা ও উদ্যোগ আরও বৃদ্ধি করতে হবে। এছাড়া ‘কেউ পিছিয়ে থাকবে না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা সম্মেলনের বিভিন্ন মিটিংয়ে SDG লক্ষ্যমাত্রায় বাংলাদেশের অগ্রগতি এবং লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে মতবিনিময় করেছি।

সম্মেলনের অংশ হিসেবে আশ ফাউন্ডেশনের প্রতিনিধিরা কাতার, বাহরাইন, মিশর ও আর্মেনিয়ার বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক করেন এবং দেশ ও জনকল্যাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

১৯৯৫ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্ব সামাজিক উন্নয়ন সম্মেলন। প্রায় তিন দশক পর অনুষ্ঠিত এ দ্বিতীয় সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এর অগ্রগতি, বৈষম্য হ্রাস, দারিদ্র্য নির্মূল এবং বৈশ্বিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর