ছেলেকে গোল উৎসর্গ রোনালদোর, অভিষেক ম্যাচ রাঙালেন পিওলি

গোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘সিউ’ উদযাপন দেখেই অভ্যস্ত ভক্তরা। মাঝে মাঝে এর ব্যতিক্রম কিছু হলেও খারাপ হয় না।

সেটি ভেবেই বছরের পর বছর একই উদযাপন দেখে আসা ভক্তদের একঘেয়েমি কাটাতে এবার নতুনত্ব আনলেন রোনালদো! প্রথমে তাকে দেখে এমনটাই মনে হয়েছিল। পরক্ষণেই উন্মোচিত হলো অন্য ঘটনা-উদ্দেশ্য।

গতকাল শুক্রবার সৌদি প্রো লিগের নিয়মিত সেশনে আল ইত্তেফাকের বিপক্ষে গোলের পর বরাবরের মতো ‘সিউ’ উদযাপন করেন রোনালদো। এরপর গ্যালারির দিকে তিন আঙুল তুলে অন্য কিছু ইঙ্গিত করেন পর্তুগিজ তারকা। মূলত, ছেলে রোনালদো জুনিয়রের উদ্দেশে এই উদযাপন করেন সিআরসেভেন। দলের হয়ে প্রথম গোল করে তা ছেলেকে উৎসর্গ করেন রোনালদো।

এদিন রোনালদোরা মাঠে নামার আগে আল নাসরের জুনিয়র দলের হয়ে দুটি গোল করেছিলেন রোনালদো জুনিয়র। বাবা-ছেলে মিলে আল নাসরের হয়ে একই দিনে ৩ গোল করলেন, এমন বার্তায় দিয়েছিলেন রোনালদো।

ছেলেকে রোনালদোর গোল উৎসর্গের দিনে ৩-০ গোলে জয় পেয়েছে আল নাসর।

এদিন আল নাসরের ডাগআউটে প্রথমবারের মতো দাঁড়িয়েছিলেন স্টেফানো পিওলি। অভিষেক ম্যাচ দারুণভাবে রাঙালেন ইতালিয়ান ক্লাব এসি মিলানের সাবেক এই কোচও।

অ্যাওয়ে ম্যাচে ৩৩ মিনিটে রোনালদোর গোলে লিড নেয় আল নাসর। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। বাকি দুই গোল করেন সালেম আল নাজদি (৫৬ মিনিটে) ও অ্যান্ডারসন টেলিস্কা (৭০ মিনিটে)।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ