দক্ষিণ আফ্রিকাকে ১৫৯-তে গুটিয়ে ভারতও অলআউট ১৮৯ রানে

জমে উঠেছে কলকাতা টেস্ট। ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে দিয়েছিল ভারত। জবাবে তারাও দুইশ করতে পারেনি। অলআউট হয়েছে ১৮৯ রানে।

প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেও বিপদে আছে দক্ষিণ আফ্রিকা। ৪০ রান তুলতে তারা হারিয়েছে ৪ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৪ উইকেটে ৫২। টেম্বা বাভুমা ১৩ আর ত্রিস্তান স্টাবস ৩ রানে অপরাজিত আছেন।

এর আগে ভারতের কোনো ব্যাটার হাফসেঞ্চুরিও করতে পারেননি। ১ উইকেটে ৩৭ রান নিয়ে দিন শুরু করা ভারত ৬২.২ ওভারে ১৮৯ রানে অলআউট হয়। অধিনায়ক শুভমান গিল ৩ বল খেলেই (৪ রান) ঘাড়ে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন। আর ব্যাটিংয়ে নামতে পারেননি।

দলের হয়ে ইনিংসে সর্বোচ্চ রান করেন ওপেনার লোকেশ রাহুল (৩৯)। এছাড়া ওয়াশিংটন সুন্দর ২৯, রিশাভ পান্ত ও রবীন্দ্র জাদেজা করেন ২৭ রান করে।

প্রোটিয়া অফস্পিনার সিমন হার্মার নেন ৪টি উইকেট। ৩ উইকেট শিকার দীর্ঘকায় পেসার মার্কো জানসেনের।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স