আর্জেন্টিনাসহ চার দেশের ওপর থেকে শুল্ক উঠিয়ে নিচ্ছেন ট্রাম্প

আর্জেন্টিনাসহ দক্ষিণ ও মধ্য আমেরিকার চার দেশের ওপর থেকে শুল্ক উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাকি দেশগুলো হলো- ইকুয়েডর, গুয়েতেমালা ও এল সালভাদর।

জানা গেছে, এই চারটি দেশের সঙ্গে কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্য সংক্রান্ত চুক্তি হয়েছে ট্রাম্প প্রশাসনের। সেই চুক্তির পরেই শুল্ক কমানোর এই সিদ্ধান্ত এনে নিয়েছে ট্রাম্প প্রশাসন।

চুক্তির শর্ত অনুসারে, দেশগুলোর খাদ্যপণ্যের বাজারে অবাধ প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি। মার্কিন কর্মকর্তারা আশা করছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে কফি, কলা ও অন্যান্য খাদ্যপণ্যের দাম নেমে আসবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ট্রাম্প প্রশাসন মার্কিনিদের জীবনযাত্রার ব্যয় কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি সেই প্রতিশ্রুতিরই অংশ। সামনের দিনগুলোতে এমন আরও কিছু চুক্তি করা হবে।

মার্কিন প্রশাসনসূত্রে জানা গেছে, দক্ষিণ আমেরিকার অন্য দেশ ব্রাজিল থেকে পণ্য আমদানি সংক্রান্ত একটি চুক্তি করতে চলেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরিয়ার সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ব্রাজিল বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক ও রপ্তানিকারী দেশ। গত এপ্রিলে ব্রাজিলের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে এই শুল্ক হ্রাস পাবে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষি বাজারে এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অসংখ্য পণ্য যেতো। চলতি বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রায় আড়াই মাসের মাথায় বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প।

বর্ধিত এই শুল্ক আরোপের ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ে। সেই সঙ্গে মার্কিন বাজারে বিদেশি পণ্যের পরিমাণ কমে গিয়ে খাদ্য ও কৃষিজ পণ্যের সঙ্গে সঙ্গে বিভিন্ন পণ্যের দাম বাড়তে থাকে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর