চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো দুই মাদরাসা ছাত্রের

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদরাসার ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছরারকুল থেকে দুইশ গজ উত্তরে ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ার মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র ফখরুল ইসলাম (১৪) ও পঞ্চম শ্রেণির ছাত্র কাউছার হোসেন (১১)। ফখরুল ইসলাম নোয়াখালীর হাতিয়া এলাকার দুলাল মিয়ার ছেলে ও কাউছার মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের ছেলে।

আহতরা একই মাদরাসার ৭ম শ্রেনীর ছাত্র আরমান ও মোসলিম উদ্দিন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মাদরাসা সূত্রে জানা গেছে, মাদরাসার ৪ জন ছাত্র মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে মায়ানী ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেলকে ট্রাক চাপ দিলে মোটরসাইকেল সড়কের পাশে থাকা ছাত্রদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই ছাত্র নিহত হন ও আহত হন আরও দুইজন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বড়তাকিয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুমিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকির রাব্বানী জানান, মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদরাসার ছাত্র নিহত হয়েছে। আরও দুইজন আহত হয়েছে। মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি