পেরুতে ডাবল-ডেকার বাস খাদে পড়ে নিহত ৩৭

পেরুতে একটি যাত্রীবাহী ডাবল-ডেকার বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার দক্ষিণ পেরুর একটি পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি ডাবল-ডেকার বাস খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ৩৭ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। খবর এএফপির।

দক্ষিণ আমেরিকার এই দেশটি প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে। পেরুকে চিলির সঙ্গে সংযুক্তকারী পানামেরিকানা সুর মহাসড়কের একটি অংশে ভোরের দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।

আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্য ব্যবস্থাপক ওয়ালথার ওপোর্তো বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমাদের কাছে ৩৭ জনের নিহত হওয়ার খবর এসেছে এবং আহত হয়েছে ২৪ জন।

দুর্ঘটনায় কয়েকজন গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
লামোসাস কোম্পানি পরিচালিত ডাবল-ডেকার বাসটি মঙ্গলবার রাতে কারাভেলি প্রদেশের চালা শহর থেকে ছেড়ে পেরুর দ্বিতীয় বৃহত্তম শহর আরেকুইপার দিকে যাচ্ছিল।

বাসটিতে শিশু ও বয়স্কসহ ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাঁক নেওয়ার সময় পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি প্রায় ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স