রুদ্ধশ্বাস থ্রিলারে শ্রীলঙ্কাকে ৬ রানে হারালো পাকিস্তান

৩০০ তাড়া করতে নেমে ২১০ রানে নেই শ্রীলঙ্কার ৭ উইকেট। স্বীকৃত ব্যাটার বলতে কেবল ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনিই লোয়ার অর্ডারদের নিয়ে দুর্দান্ত লড়াই করলেন। একপর্যায়ে সমীকরণ দাঁড়ালো, জয়ের জন্য ২ ওভারে দরকার ২৩ রান। খুবই সম্ভব।

তবে ৪৯তম ওভারে নাসিম শাহ মাত্র ২ রান খরচ করে তুলে নিলেন হাসারাঙ্গাকে। তাতেই সব আশা-ভরসা শেষ শ্রীলঙ্কার। রাওয়ালপিন্ডিতে রুদ্ধশ্বাস সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান জিতেছে ৬ রানে।

প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৯৯ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ৯ উইকেটে ২৯৩ রানে থেমেছে শ্রীলঙ্কা।

রান তাড়ায় উড়ন্ত সূচনাই করেছিল শ্রীলঙ্কা। কামিল মিশরা আর পাথুম নিশাঙ্কা ৭০ বলের ওপেনিং জুটিতে তোলেন ৮৫ রান। ১২তম ওভারে জুটি ভাঙার সঙ্গে জোড়া শিকার করেন হারিস রউফ। মিশরা ৩৮ করে আউট হন। কুশল মেন্ডিসকে গোল্ডেন ডাকে বোল্ড করেন রউফ।

হুসাইন তালাতের ঘটনাবহুল শেষ ওভারে ২১ রান দরকার ছিল। দুটি ওয়াইড দেন তিনি। মাহিশ থিকসানা তৃতীয় আর চতুর্থ বলে বাউন্ডারিও হাঁকান। কিন্তু শেষ রক্ষা হয়নি।

পাকিস্তানের হারিস রউফ ৪টি, নাসিম শাহ আর ফাহিম আশরাফ নেন দুটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। সাইম আইয়ুব ফেরেন মাত্র ৬ রান করে। আরেক ওপেনার ফখর জামান ৫৫ বল খেলে করেন ৩২। মোহাম্মদ রিজওয়ানও সুবিধা করতে পারেননি, ৫ রানে থামেন তিনি।

বাবর আজম ৫১ বল খেলে করেন ২৯ রান। ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সেখান থেকে পঞ্চম উইকেটে সালমান আগা আর হুসাইন তালাত ১২১ বলে যোগ করেন ১৩৮ রান। তালাত ৬৩ বলে ৬২ রানের ইনিংস খেলেন।

শেষদিকে ২৩ বলে ৩৬ রানের ক্যামিও উপহার দেন মোহাম্মদ নেওয়াজ। সালমান আগা ৮৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১০৫ রানে। ৮৭ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি হাঁকান আগা।

ওয়ানিন্দু হাসারাঙ্গা ৫৪ রানে নেন ৩টি উইকেট।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি