পাহাড়পুর বৌদ্ধবিহার প্রাঙ্গণে কাব স্কাউটদের মিলনমেলা

অন্তত ৫০০ কাব স্কাউটের কলকাকলিতে মুখরিত ছিল ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার প্রাঙ্গণ।

বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার আয়োজনে চলমান ‌‘৯ম জেলা কাব ক্যাম্পুরি ২০২৫’-এর অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) এই শিক্ষামূলক আনন্দ সফরের আয়োজন করা হয়।

বিকেল ৩টার দিকে জয়পুরহাট থেকে প্রায় ৫০০ কাব স্কাউট ও কর্মকর্তা উপদলে বিভক্ত হয়ে পাহাড়পুরের উদ্দেশে যাত্রা শুরু করেন। বৌদ্ধবিহারে পৌঁছে তারা ঘুরে দেখেন বিহারের প্রাচীন স্থাপত্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জাদুঘর। ইতিহাসের নিঃশব্দ সাক্ষীদের সামনে দাঁড়িয়ে তারা জানতে পারেন দেশের ঐতিহ্য ও সংস্কৃতির গৌরবময় অধ্যায়।

সফরে অংশ নিয়ে কাব স্কাউট রওজা তার উচ্ছ্বাস প্রকাশ করে বলে, ‘আজকের সফর ছিল খুব মজার ও শিক্ষণীয়। ইতিহাসের সঙ্গে পরিচয় পেয়ে সত্যিই আমি আনন্দিত।’

আরেক কাব স্কাউট নিরব বলে, ‘আমরা এখানে কাব স্কাউটের অনেক বন্ধুরা এসেছি। পাহাড়পুর দেখে অনেক খুশি হয়েছি।’

বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার সম্পাদক মো. মাহমুদুল হাসান মুন্না বলেন, ‘এই সফর কাব বন্ধুদের জন্য ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তারা ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পেরেছে, যা তাদের শেখার আগ্রহ ও দায়িত্ববোধ আরও বাড়াবে।’

স্কাউটদের স্বাগত জানিয়ে পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টডিয়ান ফজলুল করিম বলেন, ‘প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি উদ্দেশ্য নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করা। আশা করছি, এই পরিদর্শনের মাধ্যমে কাব স্কাউটরা পাহাড়পুরের অতীত ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করবে। পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্য সচেতন জাতি গঠনে ভূমিকা রাখবে।’

রোববার (৯ নভেম্বর) জয়পুরহাটের কালেক্টরেট চত্বরে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী ‘৯ম জেলা কাব ক্যাম্পুরি ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্প’ ১৩ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর