হাসপাতালে প্রেম চোপড়া, কী হয়েছে প্রবীণ বলিউড অভিনেতার

বলিউডজুড়ে মন খারাপের খবর। ধর্মেন্দ্রর অসুস্থতার পর এবার হাসপাতালে ভর্তি হয়েছেন আরেক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। সোমবার (১০ নভেম্বর) হঠাই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় এই খ্যাতিমান এ অভিনেতাকে। ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র খবর সূত্রে এমন তথ্য জানা গেছে।

জানা গেছে, রুটিন চেক-আপের জন্যই হাসপাতালে নেওয়া হয়েছিল প্রেম চোপড়াকে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। পরিবার জানিয়েছে, প্রবীণ এই অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি নয় তারা।

চলতি বছরের সেপ্টেম্বরেই ৯০ বছরে পা রেখেছেন প্রেম চোপড়া। খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য তিনি বলিউডে এক অনন্য স্থান দখল করে নিয়েছেন। তার সংলাপ বলিউডপ্রেমীদের মুখে মুখে ফেরে আজও।

প্রেম চোপড়ার জামাতা, অভিনেতা বিকাশ ভাট জানিয়েছেন, ‘ডাক্তারের পরামর্শে কিছুদিন হাসপাতালেই থাকতে হবে তাকে। পুরোপুরি সুস্থ হলেই ছাড়া পাবেন।’শেষবার রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল প্রেম চোপড়াকে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি