দিল্লিতে বিস্ফোরণের পর কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে উচ্চ সতর্কতা জারি

ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের জেরে কলকাতাসহ দেশটির সব ক’টি বড় শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা নাগাদ বিস্ফোরণের ওই ঘটনায় কমপক্ষে আটজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

সোমবার রাত থেকেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাস্তায় ‘নাকা চেকিং’ শুরু করেছে পুলিশ। এছাড়া পশ্চিমবঙ্গের বড় রেলওয়ে স্টেশনগুলোতে প্রশিক্ষিত স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সতর্কতা জারি করেছে কলকাতা মেট্রো রেলওয়েতে।

কলকাতা শহরের বিভিন্ন রাস্তায় চলন্ত গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হচ্ছে। শহরের বিভিন্ন হোটেল এবং লজগুলোতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। বিমানবন্দর এলাকায় সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়ানো হয়েছে।

কলকাতার একটি রেলস্টেশনে যাত্রীদের লাগেজে তল্লাশি চালায় পুলিশ/ছবি: জাগোনিউজ

হাওড়া স্টেশনের এক যাত্রী সুরেশ কুমার বলেন, ‘সাধারণ মানুষের জন্য এই ধরনের চেকিং খুব দরকার। এই ধরনের চেকিং সব সময় হলে আরও ভালো। সাধারণ যাত্রীদের মধ্যে যে ভয় আছে সে ভয়টি আর থাকবে না। চেকিং হলেও আততায়ীদের মধ্যেও ভয় থাকবে, এ ধরনের কাজ করার সাহস পাবে না তারা।’

সিনিয়র রেলওয়ে প্রোটেকশন ফোর্স কমিশনার চক্কা রঘুবীর জানিয়েছেন, ‘উচ্চ সতর্কতা জারি করা হয়েছে পুরো ডিভিশনে। গুরুত্বপূর্ণ যেসব স্টেশন আছে সেগুলোতে কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। হাওড়া স্টেশনে আসা সব যানবাহন পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের মালপত্র ও তাদের পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে।’

চক্কা রঘুবীর আরও বলেন, স্টেশনের ফটকে স্থাপন করা স্ক্যানারে প্রত্যেক যাত্রীর লাগেজ পরীক্ষা করা হচ্ছে। মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেকের শরীর তল্লাশি করে স্টেশনের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর