৪০ বছরের সেরা আয়ের রেকর্ড গড়লো ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’

চলচ্চিত্রপ্রেমীদের জন্য বড় খবর বটে। ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৮০ মিলিয়ন ডলার আয় করেছে। ড্যান ট্রাক্টেনবার্গ পরিচালিত ছবিটি প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে সফল উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে।

ভ্যারাইটি জানিয়েছে, এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য প্রিডেটর’ উদ্বোধনী সপ্তাহে ৭৩ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করেছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে নতুন পর্ব ‘ব্যাডল্যান্ডস’। তবে এই রেকর্ড মাত্র তিনদিনেই হয়েছে। ৭ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়া এ সিনেমা সপ্তাহ শেষ করবে আরও মোটা আয়ের ঘরে পৌঁছে, সেটা অনুমান করাই যায়।

উত্তর আমেরিকার বাজারে একাই ছবিটি আয় করেছে ৪০ মিলিয়ন ডলার। বাকি ৪০ মিলিয়ন এসেছে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে। বিশেষ করে চীন, যুক্তরাজ্য ও মেক্সিকোতে ছবিটি সবচেয়ে বেশি ব্যবসা করেছে।

‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ হলো সিরিজের নবম সিনেমা। এতে দেখানো হয়েছে ডেক নামের এক তরুণ প্রিডেটরের গল্প। তিনি তার বাবার কাছে নিজের শক্তির প্রমাণ দিতে চান। তার একমাত্র লক্ষ্য ‘কালিস্ক’ নামের প্রায় অজেয় এক প্রাণিকে পরাজিত করা। সেই প্রাণি বাস করে রহস্যময় গ্রহ ‘জেনা’-তে।

ডিমেট্রিয়াস শুস্টার কোলোমাতাঙ্গি ও এল ফ্যানিং অভিনীত ছবিটি PG-13 রেটিং পেয়েছে। এটি সবশ্রেণির দর্শকদের কাছে ছবিটির জনপ্রিয়তা এনে দিয়েছে। সমালোচক ও দর্শক উভয় মহলেই ছবিটি ইতিবাচক পর্যালোচনা পাচ্ছে।

প্রিডেটর সিরিজের ইতিহাসে এটি এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে অ্যাকশন, ভিজ্যুয়াল ইফেক্ট ও নতুন প্রজন্মের দর্শকদের আগ্রহ একসঙ্গে মিশে গেছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর