ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা নিয়োগবিধি সংশোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে তারা সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন।

শিক্ষার্থীরা জানান, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রি থাকার পরও নতুন নিয়োগ বিধিমালায় তাদের জন্য কোনো পদ রাখা হয়নি। প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও অধিদপ্তর পুরোনো বিধিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে চাইছে। এতে টেকনিক্যাল পদে তারা নিয়োগ না পেয়ে সাধারণ শিক্ষা সনদধারীরা চাকুরিতে সুযোগ পাচ্ছে, যা খুবই হতাশাজনক।

সকালে নাসরিনগর আইএলএসটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে বিক্ষোভের পর মিছিল নিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা অবিলম্বে নিয়োগবিধি সংশোধনের দাবিতে স্লোগান দেন। অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে সকল আইএলএসটি প্রতিষ্ঠান ও অধিদপ্তরের কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

এদিকে সড়ক অবরোধ করে আন্দোলনের ফলে আঞ্চলিক সড়কের উভয় পাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকছুদ আহমেদ গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের কথা শুনেন। পরে শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে আলোচনায় বসেন।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি