যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড বাতিলের প্রক্রিয়া শুরু, বাংলাদেশিরাও রয়েছেন

মিথ্যা তথ্য ও জাল নথি ব্যবহার করে রাজনৈতিক আশ্রয় নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অভ্যন্তরীণ দুর্বৃত্তদের কবল থেকে আমেরিকানদের রক্ষা’ শীর্ষক নির্বাহী আদেশ জারির পর থেকে এই অভিযান জোরদার করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট ৪৫ হাজার গ্রিনকার্ডের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্টদের নিকটস্থ ইমিগ্রেশন অফিসে হাজির হতে নোটিস (Notice to Appear–NTA) পাঠানো হয়েছে। এসবের মধ্যে বেশ কিছু বাংলাদেশিও রয়েছেন বলে জানা গেছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, রাজনৈতিক আশ্রয় বা অন্য কোনো কর্মসূচিতে অংশ নিয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য জমা দেওয়া তথ্য ও উপাত্তে অসঙ্গতি বা সন্দেহজনক তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট গ্রীনকার্ডধারীকে এনটিএ পাঠানো হচ্ছে।

ক্যালিফোর্নিয়া, মিশিগান, টেক্সাস, নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, নিউইয়র্ক, ভার্জিনিয়া, ওহাইও, আলাবামা ও ম্যাসাচুসেটসসহ বিভিন্ন স্টেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে গড়ে ১ হাজারের বেশী গ্রীনকার্ডধারীকে এনটিএ পাঠানো হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি নোটিস টগ এপিয়া রপেয়েছেন মেক্সিকো, ভেনেজুয়েলা ও মধ্য আমেরিকার দেশগুলোর নাগরিকরা, যারা সাম্প্রতিক বছরগুলোতে দলে দলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয় ও ওয়ার্ক পারমিট পেয়েছিলেন। এখন তারা নাগরিকত্বের আবেদন করলে তাদের তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে।

ইমিগ্রেশ্যান সুবিধার যেকোন আবেদনে প্রদত্ত জাল বা বিভ্রান্তিকর তথ্য প্রমাণিত হলে গ্রিনকার্ড বাতিল এবং বহিষ্কারাদেশ কার্যকর করা হতে পারে বলে জানিয়েছেন ইএসসিআইএস।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর