গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়ালো

ইসরায়েল ও হামাসের মধ্যে এক মাস আগে যুদ্ধবিরতি হওয়ার পরও গাজায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। কারণ একদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও লাশ উদ্ধার ও শনাক্তের কাজ চলছে। অন্যদিকে এখনো গুলি করে হত্যা অব্যাহত রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (৮ নভেম্বর) জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত এই উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৬৯ জনে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত ২৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবারও নতুন করে হত্যার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় ‘হলুদ রেখা’ অতিক্রম করে তাদের সেনাদের কাছে পৌঁছালে একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে।

এই হলুদ রেখা হচ্ছে একটি সীমা চিহ্ন, যেখানে পর্যন্ত সেনা প্রত্যাহারে ইসরায়েল সম্মত হয়েছিল।

সেনাবাহিনী আরও জানায়, দক্ষিণ গাজায়ও একইভাবে হলুদ রেখা অতিক্রম করার অভিযোগে আরও একজন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যিনি নাকি তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিলেন।

ইসরায়েলি সেনারা এখনও ওই সীমারেখার কাছে আসা ফিলিস্তিনিদের— এমনকি পরিবারের সদস্যদেরও— লক্ষ্য করে গুলি চালাচ্ছে।

এরই মধ্যে গাজার খান ইউনিস শহরে একটি বিস্ফোরণে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণটি ঘটেছিল ইসরায়েলি বাহিনী রেখে যাওয়া একটি অবিস্ফোরিত বোমা থেকে।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি চিকিৎসা সরিয়ে নেওয়ার জন্য গাজা ও মিশরের মধ্যবর্তী রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ফিলিস্তিনি রোগীকে চিকিৎসার জন্য মিশর ও অন্যান্য দেশে পাঠানো হয়েছে, তবে এখনও ১৬ হাজার ৫০০ জন গুরুতর রোগী বিদেশে চিকিৎসার অপেক্ষায় আছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর