তুরস্কে পারফিউমের গুদামে আগুন, নিহত ৬

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের শিল্প এলাকায় অবস্থিত একটি পারফিউমের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) সকালে দেশটির কোচাইলি প্রদেশের দিলোভাসি শহরে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

তুরস্কের সরকারি সম্প্রচারমাধ্যম টিআরটি হাবার-কে প্রাদেশিক গভর্নর ইলহামি আকতাস জানিয়েছেন, দুঃখজনকভাবে আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মী, উদ্ধার দল ও পৌরসভার কর্মীরা যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

তুর্কি গণমাধ্যম এনটিভি-র প্রতিবেদনে বলা হয়, আগুনে দুই তলার একটি গুদাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, ভবনের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়ছে।

এক প্রত্যক্ষদর্শী এনটিভিকে বলেন, আমি একটি বিস্ফোরণের শব্দ শুনলাম। বারান্দায় গিয়ে দেখি, আমার এক সহকর্মীর পোশাকে আগুন লেগেছে। আমি পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। এরপর দেখি পুরো কারখানাগুলো আগুনে জ্বলছে এবং ভেতর থেকে চিৎকার শোনা যাচ্ছিল।

দিলোভাসি শহরটি ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। জানা গেছে, সেখানে অসংখ্য গুদাম ও কারখানা রয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি