ট্রাম্পের নতুন নিয়ম ডায়াবেটিস-স্থূলতা থাকলে মিলবে না যুক্তরাষ্ট্রের ভিসা

ডায়াবেটিস, স্থূলতা বা অন্য কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য ভিসার আবেদন বাতিল হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এমন নির্দেশনা জারি করেছে বলে সংবাদ প্রকাশ করেছে এবিসি নিউজ।

বৃহস্পতিবার(৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে দূতাবাস ও কনস্যুলার কর্মকর্তাদের পাঠানো এক গোপন নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা বা বয়সজনিত কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা থাকলে তা সরকারের ওপর বোঝা হিসেবে বিবেচনা করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যান করা যেতে পারে।

এই নির্দেশনা শুধু আবেদনকারী নয়, তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যগত অবস্থাও বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে। সন্তান বা প্রবীণ অভিভাবকের যত্নের কারণে আবেদনকারী কাজ করতে পারবেন কি না তাও বিবেচনা করতে হবে।

এতে উল্লেখ করা হয়েছে, ভিসা অফিসারদের এখন থেকে আবেদনকারীর স্বাস্থ্য ও বয়স সতর্কভাবে বিবেচনা করতে হবে। হৃদরোগ, শ্বাসযন্ত্রের রোগ, ক্যান্সার, ডায়াবেটিস, মানসিক রোগ, স্নায়বিক সমস্যা ও অন্যান্য দীর্ঘমেয়াদি অসুস্থতাকে সম্ভাব্য উচ্চ খরচের রোগ হিসেবে দেখা হবে।

এছাড়া স্থূলতাকে ঝুঁকিপূর্ণ অবস্থার তালিকায় রাখা হয়েছে। কারণ এটি অ্যাজমা, স্লিপ অ্যাপনিয়া ও উচ্চ রক্তচাপের মতো জটিলতা সৃষ্টি করতে পারে।নির্দেশনায় বলা হয়েছে, এসব রোগের চিকিৎসা ব্যয় দীর্ঘমেয়াদি ও ব্যয়সাপেক্ষ হতে পারে।

ভিসা অফিসারদেরকে আরও বলা হয়েছে, আবেদনকারীর চিকিৎসা খরচ চালানোর মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য আছে কিনা তা যাচাই করতে হবে।

এই নির্দেশনার ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাওয়া অসংখ্য রোগী বা বয়স্ক আবেদনকারীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

তবে এই পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন-বিরোধী নীতিরই অংশ বলে সমালোচনা করেছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। তাদের মতে, এটি ভিসা অফিসারদের স্বাস্থ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে যা চিকিৎসা-সংক্রান্ত জ্ঞান ছাড়াই তাদের ব্যক্তিগত ধারণা বা পক্ষপাতের ওপর নির্ভর করতে বাধ্য করবে।

ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের সিনিয়র অ্যাটর্নি চার্লস হুইলার বলেন, এটি উদ্বেগজনক, কারণ ভিসা অফিসাররা চিকিৎসক নন, তাদের এই বিষয়ে অভিজ্ঞতাও নেই। অথচ তাদের এখন অনুমান করতে বলা হচ্ছে কারও ভবিষ্যতে চিকিৎসা খরচ কত হতে পারে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর