ইউক্রেনে ভয়াবহ রুশ হামলায় নিহত ১০, বিদ্যুৎবিচ্ছিন্ন বহু শহর

রাশিয়ার তীব্র বিমান ও ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে অন্তত ২৬ জন। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে দেশটির বেশ কয়েকটি শহর।

শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত আকাশ, স্থল ও সমুদ্রপথে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের সেনাবাহিনী শনিবার (৮ নভেম্বর) সকালে জানিয়েছে, রুশ বাহিনী ৪৫টি ক্ষেপণাস্ত্র ও ৪৫৮টি ড্রোনসহ মোট ৫০৩টি বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে মাত্র ৯টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা গেছে এবং ৪০৬টি ড্রোন ধ্বংস করা সম্ভব হয়েছে।

এ হামলার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের গ্যাস ও বিদ্যুৎ অবকাঠামো। যার ফলে একাধিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছে, একাধিক এলাকায় রুশ হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। হামলায় একটি আবাসিক ভবনসহ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

দোনেৎস্ক অঞ্চলের দুটি জেলায় আরও দুইজন নিহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। খেরসন অঞ্চলে গভর্নর ওলেক্সান্দর প্রোকুদিন জানিয়েছেন, বহুতল ভবন ও কয়েকটি বাড়িতে আঘাত হানায় অন্তত দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

কিয়েভের গভর্নর মাইকোলা কালাশনিক বলেন, ভিশগোরোদ জেলায় এক নারী আহত হয়েছেন এবং সেখানে বেসামরিক ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্বাঞ্চলীয় দোনিপ্র অঞ্চলে একটি ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও শিশু-সহ অন্তত ১১ জন আহত হয়েছেন।

এছাড়া পোলতাভা অঞ্চলের গভর্নর ভলোদিমির কহুত জানিয়েছেন, ওই এলাকায় বৃহৎ আকারের হামলায় আরও একজন আহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ স্থাপনা সামাল দিতে আংশিক লোডশেডিং চলছে।

২০২২ সাল থেকে চলমান রুশ-ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানে অগ্রগতি না হওয়ায় শীতের শুরুতেই আবারও তীব্র রুশ হামলার মুখে পড়েছে ন্যাটো সদস্যপদ প্রত্যাশী দেশ ইউক্রেন।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স