১৩ বল খেলেই বিশ্বরেকর্ড অভিষেক শর্মার

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে শেষ টি-টোযেন্টি ম্যাচটি শেষ হতে পারেনি বৃষ্টির কবলে পড়ে। তবে টস হয়েছিল। টস হেরে ব্যাট করতে নেমেছিল ভারত। ৪.৫ ওভারে তারা করেছিল ৫২ রান। যেখানে ১৩ বলে ২৩ রানে অপরাজিত থাকেন ওপেনার অভিষেক শর্মা ও ১৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন আরেক ওপেনার শুভমান গিল।

অভিষেক শর্মা ১৩ বল খেলেই লিখলেন নতুন ইতিহাস! অস্ট্রেলিয়ার এই ম্যাচে গড়লেন এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড — আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে এক হাজার রান পূর্ণ করলেন তিনি।

অভিষেক এই মাইলফলকে পৌঁছান মাত্র ৫২৮ বল খেলে, যা পূর্বের বিশ্বরেকর্ডধারী অস্ট্রেলিয়ার টিম ডেভিডের (৫৬৯ বল) রেকর্ড ভেঙে দিয়েছে।

তবে বলের হিসেবে দ্রুত একহাজার রান করলেও ম্যাচের হিসেবে এই মাইলফলকে পৌঁছাতে পারেননি। দ্বিতীয় স্থানে থাকলেন তিনি। তিনি এই কীর্তি গড়েছেন ২৮ ইনিংসে, যেখানে কিংবদন্তি বিরাট কোহলি ২৭ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। অর্থাৎ, মাত্র এক ইনিংসের ব্যবধানে অভিষেক কোহলির রেকর্ড ভাঙা থেকে বঞ্চিত হন।

১. বিরাট কোহলি: ২৭ ইনিংস
২. অভিষেক শর্মা: ২৮ ইনিংস
৩. লোকেশ রাহুল: ২৯ ইনিংস
৪. সূর্যকুমার যাদব: ৩১ ইনিংস
৫. রোহিত শর্মা: ৪০ ইনিংস

বল সংখ্যার বিচারে অভিষেক এখন বিশ্বের সবার ওপরে। তার নিচে রয়েছেন টিম ডেভিড (৫৬৯ বল), সূর্যকুমার যাদব (৫৭৩ বল) ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেন (৬১১ বল)।

তবে ম্যাচ সংখ্যার হিসেবে দ্রুততম ১,০০০ রান করার রেকর্ড এখনো যৌথভাবে ধরে রেখেছেন ইংল্যান্ডের ডেভিড মালান ও চেক রিপাবলিকের সাবাউন দাভিজি, যারা ২৪তম ম্যাচেই এই মাইলফলকে পৌঁছেছিলেন।

অভিষেক শর্মাকে সৌভাগ্যবান বলতেই হবে। কারণ, প্রথম ১১ বলের মধ্যে রেকর্ড গড়ার আগে ও পরে দু’বার জীবন পান তিনি। তবুও সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি ইতিহাস গড়ে ফেলেন।

ভারতের সাঞ্জু স্যামসন (৯৯৫ রান) ও তিলক বার্মাও (৯৯১ রান) ও হাজার রানের দ্বারপ্রান্তে রয়েছেন, যদিও তারা ব্রিসবেনের এই ম্যাচের একাদশে ছিলেন না।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স