খাগড়াছড়িতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বাড়িতে হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

খাগড়াছড়িতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের ঘর-বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও সমাবেশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সপ্তম ছায়ামঞ্চ থেকে তাঁরা একটি মশাল মিছিল বের করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় যায়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে তাঁরা আবার মিছিল নিয়ে শহীদ মিনারের পাদদেশে গিয়ে কর্মসূচি শেষ করেন। মিছিলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইরে বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ শিক্ষার্থীও অংশ নেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোমা ডুমরির সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ইগমী চাকমা। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আদিবাসী স্বীকৃতি না পাওয়ায় আমাদের অধিকারগুলো পিছিয়ে রয়েছে। গতকাল খাগড়াছড়িতে একজন যুবককে হত্যা করা হয়েছে। উগ্রবাদীরা দীঘিনালায় ঘরবাড়িতে আগুন দিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা সবাই এক হয়ে প্রতিবাদ গড়ে তুলব।’

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প