মামদানির বিজয় বাংলাদেশি ‘আঙ্কেল আন্টিদের’

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানি ঐতিহাসিক জয় পেয়েছেন। জয় হয়েছে প্রবাসী বাংলাদেশিদের। বাংলাদেশি ‘আঙ্কেল আন্টিদের’। যুক্তরাষ্ট্রের মূলধারার সব মিডিয়ায় এ নির্বাচনে বাংলাদেশিদের ভূমিকাকে গৌরোবজ্জল বলে উল্লেখ করা হয়েছে।

শতকরা ৯৮ ভাগ বাংলাদেশি মুসলমান এবার ভোট দিয়েছেন। যার অধিকাংশ ভোটই পেয়েছেন জোহরান মামদানি। মুসলমান হিসেবে ভালোবাসার আবেগকে ধারণ করে বারবার মামদানি বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউইয়র্ক টাইমস এ নির্বাচনে একটি ছোট উদীয়মান বাংলাদেশি কমিউিনিটি মামদানিকে নির্বাচিত করতে যে ভূমিকা রেখেছে তার ফলাও করে প্রচার করেছে। বাংলাদেশিরাই ছিল মামদানির নির্বাচনী প্রচারণার ভ্যানগার্ড। নির্বাচনের দিন বাংলাদেশি মহিলারা ঘর থেকে বের হয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন সূর্য উঠার আগেই। 

নির্বাচনী প্রচারনায় তারা ডোর টু ডোর প্রচার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও হুংকারকে তোয়াক্কা না করে ইমিগ্রেন্ট কমিউনিটি মামদানিকে ভোট দিয়েছে। বিলিয়নিয়ার, ট্র্যাডিশনাল রাজনীতিবিদ ও ধনিক শ্রেণীর রক্তচক্ষুকে এড়িয়ে মামদানির ভোট কোয়ালিশন এ বিজয় ছিনিয়ে এনেছে। বিশেষ করে যুব সম্প্রদায়ের অকুণ্ঠ সর্মথনে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন মামদানি।

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানির বিজয় নিশ্চিত হওয়ার পর প্রবাসী বাংলাদেশিরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন। রাত ১০টার পর সিটির ব্যস্ততম জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রংকস ও ব্রুকলিনে আনন্দ সমাবেশ করেছেন তারা। রাতেই মামদানির প্রধান ক্যাম্পেইন অফিস ম্যানহাটনে ছুটে গেছেন বিপুলসংখ্যক বাংলাদেশি।

নিউইয়র্ক সিটি নির্বাচনে অধিকাংশ বাংলাদেশি শুরু থেকে জোহরান মামদানির পক্ষে ছিলেন। গত ২৪ জুন অনুষ্ঠিত প্রাইমারিতেও বিপুলসংখ্যক বাংলাদেশি আমেরিকান তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের প্রচারণার কেন্দ্রে ছিলেন জোহরান মামদানি। বাংলাদেশি তরুণ প্রজন্ম বেছে নিয়েছে মামদানিকে।

মামদানির এ বিজয়ে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সভাপতি হারুন ভূইয়া, ব্রংকস বাংলাদেশি কমিউনিটি লিডার এম এন মজুমদার, আব্দুস শহীদ, মামুন ইসলাম, জাকারিয়া, কমিউনিটি বোর্ড সদস্য আহসান হাবিব, নুরুল আজিম ও কাজি ফৌজিয়াসহ বাংলাদেশি নেতৃবন্দ পৃথক পৃথক বিবৃতিতে বিজয়ী মামদানীকে আভিনন্দন জানিয়েছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর