মামদানি মেয়র হওয়ায় সার্বভৌমত্ব হারিয়েছি: ট্রাম্প

জোহরান মামদানি মেয়র নির্বাচিত হওয়ায় নিউইয়র্ক শহর সার্বভৌমত্ব হারিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৫ নভেম্বর) মিয়ামিতে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, গতরাতে (মঙ্গলবার) আমরা নিউইয়র্কে সামান্য কিছু সার্বভৌমত্ব হারিয়েছি। তবে এসময় নিজ দল রিপাবলিকানের সাম্প্রতিক নির্বাচনী পরাজয়গুলো প্রায় এড়িয়ে যান তিনি। বরং নিজের নির্বাচনের বার্ষিকী উদ্‌যাপন করে বলেন, আজ থেকে এক বছর আগে আমরা দেখেছিলাম যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী বিজয়।

বক্তৃতার মাঝেই মামদানিকে উদ্দেশ করে করা ব্যঙ্গাত্মক মন্তব্যের পর তিনি আবার স্বর নরম করেন। বলেন, আমি চাই আমার জন্মভূমি নিউইয়র্ক সফল হোক। হয়তো আমি মামদানিকে সামান্য একটু সাহায্য করবো… হয়তো। তবে ট্রাম্প এবার আর আগের মতো নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধের হুমকি দেননি।

প্রসঙ্গত, জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সবচেয়ে বড় শহর নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করেছেন, যিনি ডেমোক্র্যাট দলের মনোনয়ন হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

৬৭ বছর বয়সী কুয়োমো চার বছর আগে যৌন হয়রানির অভিযোগে গভর্নর পদ ছাড়েন, যদিও অভিযোগ অস্বীকার করেছিলেন। নির্বাচনী প্রচারে তিনি মামদানিকে ‘বিপজ্জনক উগ্র বামপন্থি’ আখ্যা দেন ও তার প্রস্তাবগুলোকে ‘অবাস্তব ও ঝুঁকিপূর্ণ’ বলে দাবি করেন।

অন্যদিকে, মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন করপোরেশন ও ধনীদের ওপর কর বাড়িয়ে সাধারণ নাগরিকদের জন্য জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করবেন। তার পরিকল্পনায় রয়েছে ভাড়া স্থগিত রাখা, বিনামূল্যে শিশুসেবা ও ফ্রি বাস পরিষেবা চালু করা।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স