৩০ লাখ টাকার আংটিতে বাগদান সেরেছেন রাশমিকা মান্দানা

দক্ষিণ ভারতের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। কিছুদিন আগেই গোপনে বাগদান সম্পন্ন করেছেন এই জুটি। দীর্ঘ কয়েক বছর ধরে তাদের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। অবশেষে সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেছে।

সম্প্রতি জগপতি বাবুর জি৫ টক শো-এ হাজির হন রাশমিকা। সেখানে তিনি তার আসন্ন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর প্রচার করেন। তবে অনলাইনে ভাইরাল হওয়া প্রোমোতে সবার দৃষ্টি কেড়ে নেয় অভিনেত্রীর অনামিকার হীরার আংটি।

শো-তে লাল প্রিন্টেড সালোয়ার স্যুটে হাজির রাশমিকা আংটির বিষয়ে প্রশ্নের উত্তরে লাজুক হাসি দেখান। আংটিতে দৃষ্টি ধরে রাখার জন্য তিনি হাত দিয়ে হৃদয় বানানোর ট্রেডমার্ক পোজও দেন। এছাড়া বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে খুনসুটিও করেন।

হিন্দুস্তান টাইমস বলছে, আংটির দাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। তবে জুয়েলারি ডিজাইনার ও সোশ্যাল মিডিয়া প্রভাবী ধ্রুমিত মেরুলিয়া জানিয়েছেন, এটি একটি ১.৫ ক্যারেট গোলাকৃতি হীরা, ফ্লাশ সেটিংয়ে বানানো। তার অনুমান অনুযায়ী, আংটির মূল্য প্রায় ২২ লাখ ৮৮ হাজার ভারতীয় রুপি। বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লাখেরও বেশি।

রাশমিকা ও বিজয় চলতি বছরের অক্টোবর মাসে হায়দরাবাদে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বাগদান সম্পন্ন করেছেন। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিজয়ের টিম নিশ্চিত করেছে এই দম্পতি আংটি বদল করেছেন।

দুটি তারকা গীতা গোবিন্দম এবং ডিয়ার কমরেড ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকে প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। দীর্ঘ ৭ বছরের প্রেমের পর তারা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধবেন।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স