নেত্রকোনায় স্কুলে ঢুকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ৩ শিক্ষার্থী

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় স্কুলে ঢুকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ৩ শিক্ষার্থী আহত হয়েছে। উপজেলার কান্দিউরা ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামে অবস্থিত শিক্ষাবিদ আব্দুর রহমান ভূঁইয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে বিদ্যালয়ে প্রবেশ করে বহিরাগত পাঁচ-ছয় দুর্বৃত্ত তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করে।

আহতরা হলো- দশম শ্রেণির শিক্ষার্থী রাহীম মিয়া (১৬), টুটুল মিয়া (১৭) ও রিফাত মিয়া (১৭)। পরে আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় স্কুল কর্তৃপক্ষ হামলাকারী দুজনকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন- শাহেদ মিয়ার ছেলে রাব্বী মিয়া (২২) ও সমসেরের ছেলে তারিকুল ইসলাম (২০)। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে স্কুল শুরুর আগে রাব্বী, তারিকুল, হিমেল, হৃদয় ও সৌরভ নামে স্থানীয় কয়েকজন বখাটে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে। তাদের চলে যেতে বললেও তারা পাশেই অবস্থান নেয়। কিছুক্ষণ পর তারা মাঠে খেলাধুলা শুরু করতে চাইলে শিক্ষকরা নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়। দুপুরে তারা স্কুলের গেটের কাছে রহিম ও টুটুলকে একা পেয়ে রিকশার চেন, ছুরি ও লাঠি দিয়ে হামলা চালায়।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর