দাকোপে জলবায়ু বাস্তবতা ঘুরে দেখলেন জয়া আহসান

আসন্ন কপ-৩০ জলবায়ু সম্মেলনের প্রাক্কালে জলবায়ু ঝুঁকিপূর্ণ বাংলাদেশে অভিযোজন ও সহনশীলতার মডেল দেখতে খুলনার দাকোপ পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত অভিনেত্রী জয়া আহসান এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

গতকাল (৪ নভেম্বর) মঙ্গলবার এই সফরের উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব ও ঝুঁকিতে থাকা মানুষের সংগ্রাম, সক্ষমতা এবং অভিযোজনমূলক উদ্যোগ ঘুরে দেখা। আজ বুধবার ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে তারা বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, সুইডেন ও ডেনমার্কের সহায়তায় বাস্তবায়িত ইউএনডিপি ও ইউএনসিডিএফের লজিক (LoGIC) প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্পটি স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের, জলবায়ু অভিযোজন ও বিকল্প জীবিকার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় তারা তিলডাঙ্গা ইউনিয়নে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং পানির সংকট মোকাবিলা, লবণাক্ততা প্রতিরোধ, ঘূর্ণিঝড় প্রস্তুতি ও অভিযোজনমূলক উদ্ভাবন প্রত্যক্ষভাবে দেখেন।

পরিদর্শন শেষে জয়া আহসান বলেন, ‘দাকোপে এসে আমি দেখলাম, জলবায়ু পরিবর্তন এখানে কেবল একটি সংবাদ নয়, এটি প্রতিদিনের বাস্তবতা। এসব চ্যালেঞ্জের মাঝেও মানুষ যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে, তা অসাধারণ মানবিক শক্তির উদাহরণ।’

স্টেফান লিলার বলেন, ‘এটি ভবিষ্যতের আশঙ্কা নয়, আজকের সংগ্রাম। বিশেষ করে নারীর নেতৃত্ব ও অভিযোজন ক্ষমতা অনুপ্রেরণাদায়ক। কপ-৩০-এ বাংলাদেশের এই গল্প বিশ্বকে শুনতে হবে।’

জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এই সফর একটি ন্যায়সংগত ও জলবায়ু সহনশীল ভবিষ্যতের জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারে আহ্বান জানিয়েছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স