ফ্রান্সে পথচারীদের ওপর উঠে গেলো গাড়ি, আহত ১০

ফ্রান্সে পথচারীদের ওপর গাড়ি উঠে যাওয়ার ঘটনায় ১০ জন আহত হয়েছে। ফরাসি আটলান্টিক দ্বীপ ওলেরনে বুধবার (৫ নভেম্বর) ৩৫ বছর বয়সী এক ব্যক্তি পথচারী এবং সাইকেল আরোহীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এতে ১০ জন আহত হয়েছে এবং এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। স্থানীয় এক প্রসিকিউটর এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসিকিউটর আর্নাউড লারাইজে বলেন, পশ্চিমাঞ্চলীয় শহর লা রোশেলের কাছে মনোরম দ্বীপের একটি প্রধান সড়কে ওলেরনের এক বাসিন্দা ‘ইচ্ছাকৃতভাবে’ বেশ কয়েকজন পথচারী এবং সাইকেল আরোহীকে আহত করেছেন।

এরই মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ‘হত্যা চেষ্টার’ অভিযোগ আনা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তবে কী কারণে তিনি পথচারীদের ওপর গাড়ি তুলে দিলেন সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

মামলার তদন্তকারী একটি সূত্র জানিয়েছে, ওই ব্যক্তি কয়েক কিলোমিটার (মাইল) দূর থেকে ‘ইচ্ছাকৃতভাবে’ পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়েছে।

প্রসিকিউটর বলেন, দোলাস ডিওলেরন এবং সেন্ট-পিয়ের ডিওলেরন শহরকে সংযোগকারী একটি রাস্তায় এই ঘটনা ঘটেছে। দোলাস ডি’ওলেরনের মেয়র নিশ্চিত করেছেন যে সন্দেহভাজন ব্যক্তি শহরেরই একজন বাসিন্দা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর