মালদ্বীপে ল্যান্ডিং ক্রাফট দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত দুই

মালদ্বীপের রাজধানী মালের মালদ্বীপ পোর্টস লিমিটেড (এমপিএল) বন্দরের বাইরে একটি ল্যান্ডিং ক্রাফট (এক প্রকার জলযান) ডুবে গেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি এবং অপরজন স্থানীয় নাগরিক। আহত হয়েছেন বন্দরের আরও ছয় কর্মী। যার মধ্যে দুইজন বিদেশি নাগরিক এবং বাকিরা স্থানীয়।

ল্যান্ডিং ক্রাফট ডুবে যাওয়ার ঘটনা ঘটে গত রোববার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে। একটি খননকারী যন্ত্র খালাস করার সময় ল্যান্ডিং ক্রাফটটি উল্টে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত দুইজন হলেন বাংলাদেশি মাসুদ হোসেন (৩২ ও স্থানীয় নাগরিক আলি আফলাহ আবদুল্লাহ (২৫)।

সোমবার (৩ নভেম্বর) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন মাসুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হোসেনের বাড়ি চাঁদপুর জোলার হাজিগঞ্জ উপজেলার পাটানিশ গ্রামে। তার পিতার নাম সোলেমান।

এই কর্মকর্তা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও সামাজিক যোগাযোগমাধ্যমে মরহুম মাসুদের রুহের মাগফেরাত কামনাসহ তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মালদ্বীপ পোর্টস লিমিটেডও তাদের দুই কর্মীর আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকাহত দুই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। 

দুর্ঘটনার সময় ল্যান্ডিং ক্রাফটে ১৪ জন কর্মী ছিলেন। ঘটনার পরপরই আহতদের মধ্যে তিনজনকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমএইচ) ভর্তি করা হয়। পরে আরও তিনজন আহতকে হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে স্থানীয় আলি আফলাহ আবদুল্লাহ মারা যান। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের চিকিৎসা চলছে। তবে তাদের আঘাতের মাত্রা এখনও নির্ধারণ করা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এর আগে সপ্তাহ দুই আগেও একটা ল্যান্ডিং ক্রাফট ডুবে যায়। তাতে তিনজন নিহত হন। 

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি