চ্যাম্পিয়ন্স লিগ আর্জেন্টাইনের গোলে রিয়াল মাদ্রিদকে হারালো লিভারপুল

ছন্দ ফিরে পেতে শুরু করেছে লিভারপুল। অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত এক পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিলো আর্নে স্লটের দল।

প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচের মধ্যে ছয়টিতে পরাজয়ের পর গত শনিবার অ্যাস্টন ভিলাকে হারিয়ে জয়ের পথে ফেরে লিভারপুল। সেই জয়ের ধারাবাহিকতা বজায় রেখেই এবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে তারা। জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক এলিস্টার।

স্কোরলাইনে ব্যবধান যতটা কম দেখা গেছে, খেলার বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। লিভারপুল একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে পুরো ম্যাচে। দ্বিতীয়ার্ধে এসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেডে গোল পায় স্বাগতিকরা। ডমিনিক সোবোস্লাইয়ের নিখুঁত ফ্রি-কিক থেকে বল জালে জড়ান তিনি (৬১ মিনিটে)।

পুরো ম্যাচে রিয়ালের রক্ষাকবচ ছিলেন কেবল থিবো কুর্তোয়া। দুর্দান্ত ফর্মে থাকা এই বেলজিয়ান গোলরক্ষক একাধিক অবিশ্বাস্য সেভ করেছেন, যার মধ্যে ছিল সোবোস্লাইয়ের চারটি শট এবং ভার্জিল ফন ডাইকের এক দারুণ হেড প্রতিহত করা।

অন্যদিকে, সাবেক লিভারপুল তারকা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এখন রিয়াল মাদ্রিদের হয়ে বেঞ্চে ছিলেন এবং ম্যাচের শেষদিকে নামলেও কিছুই করতে পারেননি। তার নাম শুনে গ্যালারিতে লিভারপুল সমর্থকদের প্রবল দুয়ো ওঠে।

জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপের মতো তারকারা নিষ্প্রভ থাকায় রিয়াল মাদ্রিদকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি আর্নে স্লটের দল। ফলে লিভারপুল তুলে নেয় চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর