নেপালে তুষারধসে ৭ পর্বতারোহী নিহত

নেপালে তুষারধসে ৭ পর্বতারোহী নিহত হয়েছেন। গত সোমবার (৩ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় ইয়ালুং রি পর্বতচূড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন ইতালির নাগরিক, একজন জার্মান, একজন ফরাসি ও দুইজন নেপালি রয়েছেন বলে জানিয়েছেন অভিযান সংগঠক প্রতিষ্ঠান ড্রিমার্স ডেস্টিনেশন।

মঙ্গলবার (৪ নভেম্বর) ড্রিমার্স ডেস্টিনেশনের কর্মকর্তা ফুরবা তেনজিং শেরপা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি নিজ চোখে সাতজনের মরদেহ দেখেছি। তিনি জানান, সোমবার সকালে ইয়ালুং রি পর্বতচূড়ার (উচ্চতা ৫ হাজার ৬৩০ মিটার বা ১৮ হাজার ৪৭১ ফুট) বেস ক্যাম্পে ১২ জন পর্বতারোহীর ওপর তুষারধস নেমে আসে।

ডোলাখা জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা গিয়ান কুমার মাহাতো জানিয়েছেন, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন ফরাসি ও দুইজন নেপালি নাগরিক।

মাহাতো বলেন, আজ সকালে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে নিচে নামিয়ে আনে।

বিশ্বের ১০টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটিই নেপালে অবস্থিত। দেশটিতে প্রতিবছর শত শত পর্বতারোহী ও ট্রেকার অভিযানে যান। শরৎকাল হিমালয়ের অভিযানের দ্বিতীয় ব্যস্ততম মৌসুম, যদিও এই সময় আবহাওয়া ঠান্ডা, দিন ছোট এবং তুষারে ঢাকা এলাকা বেশি থাকে।

গত সপ্তাহে সাইক্লোন ‘মোন্থা’র প্রভাবে নেপালের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও তুষারপাত হয়। এতে অনেক পর্বতারোহী ও পর্যটক হিমালয়ের জনপ্রিয় রুটগুলোতে আটকা পড়েন।

এদিকে, দেশটির পশ্চিমাঞ্চলে একটি দুর্গম পর্বত আরোহণের সময় আরও দুইজন ইতালীয় নাগরিক নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে নেপালের পর্যটন কর্তৃপক্ষ।

হিমালয়ান ডেটাবেসের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত নেপালের বিভিন্ন পর্বতে অন্তত এক হাজার ৯৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের প্রায় এক-তৃতীয়াংশই তুষারধসের শিকার।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর