উ.কোরিয়ায় কিম পরিবারের বিশ্বস্ত সংসদপ্রধানের মৃত্যু

উত্তর কোরিয়ার সাবেক নামমাত্র রাষ্ট্রপ্রধান তথা সংসদপ্রধান ও কিম পরিবারের দীর্ঘদিনের বিশ্বস্ত অনুগত কিম ইয়ং ন্যাম মারা গেছেন। সোমবার (৩ অক্টোবর) ৯৭ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। ক্যানসারজনিত অঙ্গ বিকলের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন বলে মঙ্গলবার (৪ অক্টোবর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) সংবাদ প্রকাশ করেছে। 

কেসিএনএ জানিয়েছে, দল ও দেশের ইতিহাসে অসাধারণ অবদান রাখা প্রবীণ কমরেড কিম ইয়ং ন্যাম ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন মঙ্গলবার(৪ অক্টোবর) সকালে কিম ইয়ং ন্যামের মৃতদেহে শ্রদ্ধা জানান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তার রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার(৬ অক্টোবর)।

কিম ইয়ং ন্যাম ১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত উত্তর কোরিয়ার সংসদ সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই পদটি দেশটির নামমাত্র রাষ্ট্রপ্রধানের পদ হিসেবে পরিচিত। তবে প্রকৃত ক্ষমতা সবসময় কিম পরিবারের হাতেই ছিল।

তিনি বহু বছর ধরে উত্তর কোরিয়ার কূটনৈতিক ও বৈদাশিক সম্পর্কের গুরুত্বপূর্ণ মুখপাত্র ছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে তার কণ্ঠের ভাষণ এবং বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানানোর প্রতিবেদনে প্রায়শই দেখা যেতো।

উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং ১৯৯৪ সালে মৃত্যুবরণ করলে রাষ্ট্রীয় শোকসভায় তিনি শোকবাণী পাঠ করেছিলেন। পরবর্তীতে কিম জং ইলকে জাতীয় প্রতিরক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়ার দায়িত্বও তিনি পালন করেছেন। 

২০১৮ কিম জং উনের বোন কিম ইয়ো জং–এর সঙ্গে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কিম ইয়ং ন্যাম। এ সফরে তিনি ছিলেন কয়েক দশকের মধ্যে দক্ষিণ কোরিয়া সফর করা সর্বোচ্চ পর্যায়ের উত্তর কোরীয় কর্মকর্তা।

২০১৯ সালে বয়সজনিত কারণে তার স্থলাভিষিক্ত হন কিম জং উনের ঘনিষ্ঠ সহযোগী চোয়ে রিয়ং হেক। বর্তমানে রিয়ং হেক সংসদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর