কিয়ারাই হচ্ছেন মীনা কুমারী

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারী। তার জীবনী অবলম্বনে তৈরি হতে যাচ্ছে বায়োপিক। এর নাম রাখা হয়েছে ‘কামাল অউর মীনা’। কে হবেন পর্দার ট্র্যাজেডি কুইন এ নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল নানা জল্পনা। অবশেষে চূড়ান্ত হলো সেই নাম।

নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রা তার সিনেমায় মীনা কুমারীর চরিত্রে কাস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানিকে।

সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, বায়োপিকটি তৈরি হচ্ছে মীনা কুমারীর পরিবারের আনুষ্ঠানিক অনুমতি নিয়ে। সিনেমাটিতে দেখানো হবে মীনা ও তার স্বামী বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কামাল আমরোহির জটিল প্রেম, টানাপোড়েন আর বেদনাভরা সম্পর্ক। বলা হচ্ছে, এটি হতে যাচ্ছে বলিউডের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেটের বায়োপিক।

নির্মাতাদের বিশ্বাস, মীনা কুমারীর চরিত্রে প্রয়োজনীয় আবেগ, গভীরতা ও আভিজাত্যপূর্ণ উপস্থিতি তুলে ধরতে পারবেন একমাত্র কিয়ারাই। মা হওয়ার পর এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় ফিরছেন কিয়ারা আদভানি। চরিত্রটিকে বাস্তবধর্মীভাবে ফুটিয়ে তুলতে উর্দু ভাষা শেখার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

‘কামাল অউর মীনা’ সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের প্রথমার্ধে। ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। এখন সবচেয়ে বড় আগ্রহ কিয়ারার বিপরীতে কামাল আমরোহির চরিত্রে কে অভিনয় করবেন।

মীনা কুমারী ভারতীয় সিনেমার ‘ট্র্যাজেডি কুইন’ হিসেবে পরিচিত। তার জীবনের বেদনা, নিঃসঙ্গতা ও প্রেমের গল্প আজও দর্শকদের হৃদয়ে অমলিন। ‘বৈজু বাওরা’, ‘পরিণীতা’, ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘কাজল’ ও ‘পাকিজা’র মতো ৯০টির বেশি সিনেমায় তিনি অমর হয়ে আছেন।

মাত্র ৩৮ বছর বয়সে তার মৃত্যু হলেও মীনা কুমারী আজও অগণিত ভক্তের হৃদয়ে এক ভালোবাসা।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স