ফ্রান্সে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন

চলতি নভেম্বরে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার কার্যক্রম শুরু হচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে এ মাসের তৃতীয় সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই নিবন্ধন প্রক্রিয়া। একইসঙ্গে চালু হতে যাচ্ছে একটি বিশেষ মোবাইল অ্যাপ—“Postal Vote BD”, এর মাধ্যমে বিদেশে থাকা বাংলাদেশিরা অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দূতাবাস এই নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে। একই সময় ফ্রান্স ছাড়াও আরও কয়েকটি দেশে এই প্রক্রিয়া শুরু করার অনুমোদন দিয়েছে ইসি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিদেশে বসবাসরত যে কোনো বাংলাদেশি নাগরিক অনলাইনে ফর্ম-২এ পূরণ করে রেজিস্ট্রেশনের আবেদন করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদ এবং সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি। প্রয়োজনে পিতা-মাতার এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বিবাহ সনদ ও বিদেশের ঠিকানার প্রমাণপত্রও জমা দিতে হতে পারে।

আবেদন জমা দেওয়ার পর ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সরাসরি আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে। পরবর্তী যাচাই-বাছাই শেষে আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় যুক্ত করা হবে এবং এনআইডি ইস্যুর প্রক্রিয়া শুরু হবে।

প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে এটি একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বহু বছর ধরে বিদেশে থাকা বাংলাদেশিরা নিজেদের ভোটার হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এবার সেই দাবি পূরণের পথে বাস্তব পদক্ষেপ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।

ফ্রান্সে বসবাসরত অনেক প্রবাসী ইতিমধ্যেই এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই উদ্যোগ কেবল ভোটাধিকার নয়, বরং দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তুলবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর