ট্রাভেল টেকনোলজি মালয়েশিয়ায় মাইশা ট্রাভেলসের দক্ষতা উন্নয়ন কর্মশালা

আধুনিক প্রযুক্তির যুগে ভ্রমণ শিল্পে ডিজিটাল দক্ষতা ও পেশাদারত্ব বাড়াতে মালয়েশিয়াভিত্তিক ভ্রমণ সংস্থা মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এসডিএন বিহাড আয়োজন করেছে একটি বিশেষ কর্মশালা ‌‘এজেন্ট স্কিলস ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অন ট্রাভেল টেকনোলজি।’

কর্মশালাটি অনুষ্ঠিত হয় ২ নভেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুয়ালালামপুরের চৌকিটস্থ মুনাল রেস্টুরেন্টে। এতে বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এসডিএন বিএইচডি-এর সিইও মিন্টু এমডি ইসহাক। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘বর্তমান ভ্রমণ খাত প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। এজেন্টদের মধ্যে টেকনোলজি জ্ঞান ও গ্রাহকসেবার দক্ষতা বাড়ানো এখন সময়ের দাবি।’

দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীদের এয়ার টিকিটিং, অনলাইন রিজারভেশন সিস্টেম, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা (সিআরএম) এবং নেটওয়ার্কিং কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন মাইশা ট্রাভেলসের ব্র্যান্ড ডেভেলপার, আরিফুল ইসলাম। অভিজ্ঞ এ প্রশিক্ষক বাস্তব উদাহরণের মাধ্যমে দেখান কীভাবে আধুনিক সফটওয়্যার ও অনলাইন টুলস ব্যবহার করে দ্রুত ও দক্ষ সেবা দেওয়া সম্ভব।

এছাড়া অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় ইন্টারঅ্যাকটিভ সেশন, গ্রুপ আলোচনাসহ প্রশ্নোত্তর পর্ব, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ শেয়ার করেন।

কর্মশালার শেষাংশে ছিল গ্রুপ ফটোসেশন এবং নেটওয়ার্কিং লাঞ্চ।

মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এসডিএন বিহাড বিশ্বাস করে, এ ধরনের কর্মশালা এজেন্টদের পেশাগত মান উন্নয়নে সহায়তা করবে এবং মালয়েশিয়ার ভ্রমণ শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স