তোমার জন্য মনে জুটি ইয়াশ-তটিনী

প্রায় সব ঘরানাতেই দাপুটে পদচারণা নির্মাতা শিহাব শাহীন এবার ফিরেছেন চরকির নতুন অরিজিনাল ফিল্ম নিয়ে। ‘তোমার জন্য মন’ শিরোনামের এই ফিল্মে রোমান্টিক গল্পের পাশাপাশি রয়েছে মফস্বলের পরিবেশে বেড়ে ওঠা দুই তরুণের জীবনের অনুভূতি। ফিল্মটি ৫ নভেম্বর রাত ১২টায় (৬ নভেম্বর) চরকিতে মুক্তি পাবে।

ফিল্মটিতে অভিনয় করেছেন আলোচিত জুটি ইয়াশ রোহান ও তটিনী। নির্মাতা জানান, এমন একটি গল্প বলার জন্য প্রয়োজন ছিল এমন একটি জুটি যাদের মধ্যে অনস্ক্রিন এবং অফস্ক্রিন বোঝাপড়া দু’ই আছে। ইয়াশ ও তটিনীকে সেই কারণেই নির্বাচিত করা হয়েছে।

তটিনী এতে পিউ চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি আবেগপ্রবণ, সিদ্ধান্তহীন। একটি ঘটনা তার জীবনে আত্মোপলব্ধি ঘটায়।

অন্যদিকে ইয়াশ রোহানের চরিত্রের নাম রওনক। তরুণ এ চরিত্রটি নিজের পরিচয় ও কর্মে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। ইয়াশ বলেন, ‌‘শিহাব শাহীন ভাই স্ক্রিপ্ট পাঠানোর আগে আমার ডেটস চেয়েছিলেন। আমি ব্যস্ত ছিলাম, তবুও স্ক্রিপ্ট পড়ার পর মনে হলো কাজটা করা দরকার। সত্যি কাজটা করে আনন্দ পেয়েছি।’

‘তোমার জন্য মন’-এ আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, সালাহউদ্দিন লভলুসহ অনেকে।

এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন। এতে গান করেছেন ইমন চৌধুরী এবং আবহসংগীত করেছেন খৈয়াম সানু সন্ধি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর