শাহরুখ খানের অ্যাকশন লুকে চমক, টিজারেই কাঁপিয়ে দিলো ‘কিং’

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। প্রকাশ করেছেন তার পরিচালিত নতুন সিনেমা ‘কিং’-এর শিরোনাম ও প্রথম ঝলক। ‘পাঠান’-এর পর শাহরুখের সঙ্গে এটি তার দ্বিতীয় যৌথ কাজ।

‘কিং’ ছবির ঘোষণা ও টিজার ঘিরে গোটা ইন্টারনেট জুড়ে চলছে তোলপাড়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান এক ভয়ংকর, অন্ধকারাচ্ছন্ন চরিত্রে হাজির হয়েছেন। রূপে স্টাইলে একদম ভিন্ন! চুল পাকা-রূপালি, রক্তভরা চেহারায় মুখে ধরে আছেন হার্টের কিং তাস, চোখে ভয় আর শীতলতা। দৃষ্টিতে শীতল আগুন- শাহরুখের এই রূপ আগে দেখা যায়নি কখনও। শেষদিকে হাতে থাকা হার্টের রাজা তাসটিকে ক্যামেরার দিকে ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘কতজনকে হত্যা করেছি, মনে নেই। তারা ভালো ছিল না খারাপ, জিজ্ঞেস করিনি কখনও। শুধু দেখেছি তাদের চোখে শেষ নিঃশ্বাসের অনুভব। আর আমি ছিলাম সেই কারণ। হাজার অপরাধ, শত দেশে বদনাম। দুনিয়া দিয়েছে একটাই নাম… আমি ভয় নই, আমি বিশৃঙ্খলা।’

বলার অপেক্ষা রাখে না বোল্ড লুকে শাহরুখের মুখের এই সংলাপ এখন নেট দুনিয়ার ট্রেন্ডিংয়ে। তার ভক্তরা তো বটেই, অনেক তারকাও মুগ্ধতা প্রকাশ করছেন শাহরুখকে দেখে। জানাচ্ছেন, জন্মদিনের শুভেচ্ছাও।

এই টিজার প্রকাশকে শাহরুখ খানের জন্মদিনে ভক্তদের জন্য নির্মাতা সিদ্ধার্থ আনন্দের উপহার হিসেবে দেখা হচ্ছে। তার কথায়, এটি শাহরুখের দীর্ঘ ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা ও উদযাপন। সিনেমায় কিং খানের চরিত্রটি নির্মম, ভয়ঙ্কর ও রহস্যে ঘেরা। যার নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নানা দেশে।

রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’ মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালে। সিনেমাটি হবে উচ্চমাত্রার অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর। সেখানে শাহরুখকে দেখা যাবে এক নতুন অবতারে। অভিনয়ের গভীরতা, মানসিক টানাপোড়েন ও রোমাঞ্চে মিশে থাকা এক ভয়ংকর রাজা হিসেবে আসবেন তিনি।

সিনেমাটির মাধ্যমে সিদ্ধার্থ আনন্দ তার অ্যাকশনধারার গল্প বলার কৌশলকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। ভক্তদের মতে, এটি শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যতিক্রমী ও স্মরণীয় চরিত্র হয়ে উঠতে পারে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি