রুদ্ধশ্বাস জয়ে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড

ওয়েলিংটনে টানটান উত্তেজনার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ইংলিশদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করে ৪০.২ ওভারে ২২২ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। জবাবে ৪৪.৪ ওভারে ৮ উইকেটে ২২৬ রান করে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজ জয়ের পথে ছিল নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে ৭৮ রান তুলে দেন ডেভন কনওয়ে আর রাচিন রাবিন্দ্রা। কনওয়ে ৩৪ আর রাবিন্দ্রা ৪৬ রান করেন।

এরপর ড্যারিল মিচেল ৪৪ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে রাখেন। কিন্তু ১৮৮ রানে ৫ উইকেট থেকে হুট করে ১৯৬ রানে ৮ উইকেটে পরিণত হয় কিউইরা।

ড্যারিল মিচেলকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান স্যাম কারান। নিউজিল্যান্ডের তখন দরকার ২৭ রান, হাতে ২ উইকেট। নেই কোনো স্বীকৃত ব্যাটার। শঙ্কা তৈরি হয়েছিল হারের।

কিন্তু শেষ পর্যন্ত ব্লেয়ার টিকনার ও জ্যাক ফকস ঠান্ডা মাথায় ব্যাট করে নবম উইকেটে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে দলকে জয় এনে দেন। টিকনার ১৮ আর ফকস ১৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে টিকনার বল হাতেও দারুণ ছিলেন। তিনি পরপর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট তুলে নেন। নতুন বলে জ্যাকব ডাফি ও ফকস ইংল্যান্ডের টপ অর্ডারকে একদম ধসিয়ে দেন, মাত্র ১০.১ ওভারের মধ্যেই শীর্ষ পাঁচ ব্যাটার সাজঘরে ফেরেন।

৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ইংলিশরা। পরের পাঁচ ব্যাটার দলের হাল ধরেন। জস বাটলার ৩৮, স্যাম কারান ১৭, ব্রাইডন কার্সে ৩৬ আর জোফরা আর্চার করেন ১৬ রান।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জেমি ওভারটন, যিনি ৮ নম্বরে নেমে ৬২ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে লড়াইয়ে রাখেন। ইংল্যান্ডকে ২২২ রান পর্যন্ত পৌঁছে দিয়ে ওভারটনই শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স