ছেলেকে নিয়ে হ্যালোইনে ভূতের সাজে শাবনূর

পশ্চিমা বিশ্বের অন্যতম জনপ্রিয় উৎসব হ্যালোইন। এ উৎসবে এবার অংশ নিলেন ঢালিউডের প্রিয় নায়িকা শাবনূরও। ছেলে আইজানের সঙ্গে ভূতের সাজে হাজির হয়ে চমকে দিলেন ভক্তদের।

গত শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনটি ছবি প্রকাশ করেন শাবনূর। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন; সেখান থেকেই উৎসবের মুহূর্তগুলো ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

ছবিগুলোতে দেখা যায়, ভূতের সাজে মেতে উঠেছেন শাবনূর ও তার ছেলে। কেউ মমির সাজে, কেউ আবার জম্বির রূপে হাজির হয়েছেন। ভৌতিক সাজসজ্জার মধ্যেও হাসিখুশি মেজাজে উৎসব উপভোগ করেছেন তারা।

পোস্টের ক্যাপশনে শাবনূর লেখেন, এটি শুধুই মজার জন্য করা। সঙ্গে নিজেকে মজার ছলে উল্লেখ করেছেন একজন “কুল মা” হিসেবে।

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশে উদ্যাপিত হয় হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এ দিনকে মৃত আত্মাদের স্মরণ করার প্রতীকী উৎসব হিসেবে দেখা হয়। তাদের বিশ্বাস, বছরের এই সময় মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে-আর সেই ধারণা ঘিরেই নানা সাজসজ্জা ও উদ্যাপন চলে রাতভর।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর