বিশ্বকাপের ফাইনাল খেলতে ভারতের দরকার ৩৩৯ রান

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলতে হলে ভারতীয় নারী ক্রিকেট দলকে পাড়ি দিতে হবে ৩৩৯ রানের বিশাল স্কোর। মুম্বাইর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ৩৩৮ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল।

শেষ ওভারে তিনটি এবং শেষ দুই ওভারে চার উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। না হয় স্কোরটা আরও বড় হতে পারতো। দীপ্তি শর্মার বলে ২ জন হলেন আউট, একজন হলেন রানআউট। সেঞ্চুরি করেন লিচফিল্ড।

টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। শুরুতেই অ্যালিসা হিলির উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। ১৫ বলে ৫ রান করে আউট হয়ে যান তিনি। দলীয় ২৫ রানে ১ম উইকেট হারানোর পর জুটি বেধে দাঁড়িয়ে যান পোয়েবি লিচফিল্ড ও এলিসি পেরি। ১৫৫ রানের জুটি গড়ে তোলেন তারা দু’জন।

দলীয় ১৮০ রানের মাথায় আউট হন পোয়েবি লিচফিল্ড। ৯৩ বলে ১১৯ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। ইনিংস সাজান ১৭টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কা দিয়ে।

এলিসি পেরি করেন ৮৮ বলে ৭৭ রান। ৬টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার ছিল তার ইনিংসে। এরপর বেথ মুনি করেন ২৪ রান। অ্যানাবেল সাদারল্যান্ড ৩ রান করে আউট হলেও অ্যাশলে গার্ডনার জ্বলে ওঠেন ব্যাট হাতে। ৪৫ বলে তিনি খেলেন ৬৩ রানের ইনিংস। ৪টি করে বাউন্ডারি আর ছক্কা মারেন তিনি।

শেষ দিকে তাহলিয়া ম্যাকগ্রা ১২, কিম গার্থ ১৭ রানে রানআউট হন। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৩৩৮ রান। ভারতের হয়ে শ্রী চরনি এবং দীপ্তি শর্মা ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ক্রান্তি গুয়াদ, আমানজোত কউর ও রাধা যাদব।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স