এমএলএস কাপ জয়ের লড়াইয়ে আত্মবিশ্বাসী মেসি

গত মৌসুমের হতাশাজনক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই নতুন উদ্যমে এমএলএস কাপ জয়ের লক্ষ্য নিয়ে নামছে ইন্টার মায়ামি। দলের অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, ২০২৪ সালের প্লে-অফে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে হারের মূল কারণ ছিল রক্ষণভাগের দুর্বলতা, যা থেকে তারা এখন অনেকটা ঘুরে দাঁড়িয়েছে।

হাভিয়ের মাচেরানোর কোচিংয়ে উন্নতি ঘটেছে দলটির পারফরম্যান্সে। নতুন মৌসুমের প্লে-অফে ন্যাশভিল এসসির বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করেছে মায়ামি।

অ্যাপল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘গত মৌসুমে এমন সময় ছিল যখন আমরা খুব ভালো খেলেছি, কিন্তু এটা-ও সত্যি যে আমরা রক্ষণে অনিয়মিত ছিলাম। অনেক গোল হজম করেছি, আর সেটাই এখনো আমাদের ঘাটতি। যদি সত্যিই এমএলএস কাপ জিততে চাই, তাহলে এই জায়গায় আরও উন্নতি করতে হবে।’

গত মৌসুমে আটলান্টার বিপক্ষে দুই লেগে মোট ছয় গোল খেয়েছিল মায়ামি, করতে পেরেছিল মাত্র চারটি। তবে এবার ন্যাশভিলের বিপক্ষে প্রথম ম্যাচে রক্ষণে উন্নতির ছাপ মিলেছে, যদিও শেষ দিকে হানি মুখতার একটি গোল হজম করে দলটি।

মেসি বলেন, ‘আমি মনে করি, এই মৌসুমে আমরা আগের চেয়ে অনেক পরিণত হয়েছি। দলটা এখন আরও ভারসাম্যপূর্ণ।’

ইউরোপে ১৯ বছর খেলার পর মেসি এখনো অভ্যস্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্কৃতিতে, যেখানে লিগ নয়, প্লে-অফ দিয়েই নির্ধারিত হয় চ্যাম্পিয়ন।

মেসি বলেন, ‘আমি মনে করি, প্লে-অফ একেবারেই ভিন্ন ধরনের প্রতিযোগিতা। এখানে ম্যাচগুলো অনেক বেশি কৌশলনির্ভর। দলগুলো ছোটখাটো ভুলও এড়াতে চায়, কারণ যেকোনো মুহূর্তে বিদায় নিতে হয়। কিন্তু আমরা প্রস্তুত লড়াই করার এবং জেতার জন্য।’

এমএলএস প্লে-অফে এখন পর্যন্ত চার ম্যাচে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর