নতুন সিনেমার জন্য যে কঠিন প্রস্তুতি নিচ্ছেন আফরান নিশো

অভিনেতা আফরান নিশো তার তৃতীয় সিনেমা ‘দম’-এর শুটিং কাজ শুরু করতে যাচ্ছেন। সেই সিনেমার জন্য কোনো কমতি রাখতে চাচ্ছেনা এই অভিনেতা। নিচ্ছেন কঠিন প্রস্তুতি। করে চলেছেন কঠোর পরিশ্রম। গতকাল বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার গুলশান শুটিং ক্লাবে ‘দম’ নামে সিনেমার মহরত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিশো।

সেখানে তিনি বলেন, ‌এ সিনেমার জন্য শারীরিক ও মানসিকভাবে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

‘দম’ ছবির জন্য এক বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে আফরান নিশোকে। পরিচালক রেদওয়ান রনির নির্দেশ অনুযায়ী তাকে ওজন কমিয়ে ৭৫ কেজিতে নামাতে হচ্ছে। নিশো জানান, দ্বিতীয় সিনেমা ‘দাগি’-তে তার ওজন ছিল ৯৫ থেকে ৯৭ কেজি। এখন তিনি আছেন ৮৩ কেজিতে। ইতিমধ্যেই ১২ কেজি ওজন কমেছে। আরও কমিয়ে ৭৫ কেজি করতে হবে।

নিশো বলেন, ‘এক মাসে বা দেড় মাসে টোটাল ড্রাফট রেডি হওয়ার পর এই এক মাসে এই ২০ কেজির যে ধকলটা এটা কোনো হিউম্যান হিসেবে পসিবল না।’ এই ওজন কমানোর পেছনেও মানসিক সংযোগ দরকার বলে তিনি মনে করেন।

শুধু ওজন কমানো নয়, শুটিংয়ের স্থান এবং পরিবেশও অত্যন্ত কঠিন বলে সেভাবে মানসিক প্রস্তুতিও নিচ্ছেন নিশো। তিনি জানান, তারা যেখানে শুটিং করতে যাচ্ছেন সেখানে তাপমাত্রা মাইনাস থাকবে বা জিরো থাকবে। কখনো এক-দুই থাকবে। এই চরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। তিনি বলেন, ‘আমরা আসলে জানি না যে সেই আবহাওয়ার সঙ্গে দম দেখিয়ে টিকতে পারব, নাকি অসুস্থ হয়ে যাব। তাই আমাদের এখানে কোনো ব্যাকাপ কোনো প্ল্যান নাই। তবে দৃঢ় বিশ্বাস, মনের ভেতরের শক্তি দিয়ে কাজটি শেষ করে আসতে পারব আমরা। সবাই আসলে এ ছবির জন্য একটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি।’

‘দম’-এর মূল ভাবনা প্রসঙ্গে নিশো বলেন, ‘আমার কাছে প্রথমে মনে হয় যে দমহীনতাই দমের আসল দম।’ তিনি আরও স্পষ্ট করে বলেন যে এটি শুধু শারীরিক ক্ষমতার বিষয় নয়, বরং মানসিক এফোর্টটাই সবচেয়ে বড় এফোর্ট। তার মতে, টিমের শারীরিক দক্ষতা বা এফোর্টনেস মূলত সেই মানসিক শক্তি থেকেই ছড়াবে।

প্রায় দুই বছর আগে ‘দম’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রেদওয়ান রনি। জানিয়েছিলেন, ‘দম’ নামের সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। গত জুলাইয়ে জানানো হয়, চঞ্চল চৌধুরীর সঙ্গে এতে থাকবেন আফরান নিশো। এরপর থেকেই চর্চা শুরু হয় দমের নায়িকা নিয়ে। জয়া আহসান, স্বস্তিকা মুখার্জিসহ অনেকের নাম শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সব গুঞ্জন ঘুচিয়ে গতকাল সন্ধ্যায় সিনেমার মহরতে দম-এর নায়িকা হিসেবে ঘোষণা করা হলো পূজা চেরির নাম।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি