মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন ট্রাম্প, ভিডিও ভাইরাল

মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানাতে কুয়ালালামপুর বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন একদল স্থানীয় শিল্পী। তাদের পরিবেশনা দেখতে দেখতেই হঠাৎ নেচে ওঠেন ট্রাম্প।

তার সেই পরিচিত ‘ফিস্ট-পাম্পিং ড্যান্স’ বা মুষ্টি উঁচিয়ে নাচ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কুয়ালালামপুর বিমানবন্দরে আয়োজিত আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানে ট্রাম্পের ওই নাচ গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

হোয়াইট হাউজও বিষয়টি তুলে ধরতে দ্বিধা করেনি। ট্রাম্পের বিশেষ সহকারী মার্গো মার্টিন নিজের সামাজিক মাধ্যমের পাতায় ওই নাচের ভিডিও প্রকাশ করেছেন।

রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুর বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়া। এই দুই প্রতিবেশী দেশের মধ্যে গত জুলাইয়ে সীমান্তে সংঘর্ষ হয়েছিল। ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ‘গ্রেট পিস ডিল’ আমি মধ্যস্থতা করেছি, যা স্বাক্ষর করতে মালয়েশিয়ায় যাচ্ছি।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স