মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করলেন ট্রাম্প

মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এরই মধ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন। এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়া। এই দুই প্রতিবেশী দেশের মধ্যে গত জুলাইয়ে সীমান্তে সংঘর্ষ হয়েছিল। ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ‘গ্রেট পিস ডিল’ আমি মধ্যস্থতা করেছি, যা স্বাক্ষর করতে মালয়েশিয়ায় যাচ্ছি।

মূলত রোববার বিকেলে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও থাইল্যান্ডের রানি মাতা সিরিকিতের মৃত্যুর কারণে দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সময় কিছুটা এগিয়ে নেওয়ার অনুরোধ জানান। ফলে পৌঁছানোর পরপরই ট্রাম্পের উপস্থিতিতে শান্তিচুক্তি স্বাক্ষর হবে।

ট্রাম্প তার বার্তায় থাইল্যান্ডের ‘চমৎকার প্রধানমন্’” হিসেবে চার্নভিরাকুলের প্রশংসা করেন এবং থাই জনগণের প্রতি শোক প্রকাশ করেন।

কুয়ালালামপুরে সর্বোচ্চ নিরাপত্তা

আসিয়ান সম্মেলন উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো কুয়ালালামপুর শহর। হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে, শহরের কেন্দ্রীয় এলাকায় সব যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে, প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান করছেন নিরাপত্তাকর্মীরা, আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার।

শহরের একটি পার্কে ট্রাম্পবিরোধী বিক্ষোভের পরিকল্পনা থাকলেও পুলিশ সেটি বন্ধ করে দিয়েছে। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে মার্কিন অবস্থানের কারণে মুসলিমপ্রধান মালয়েশিয়ায় অনেকেই ট্রাম্পের সমালোচনা করে থাকেন। পুলিশের বাধার কারণে বিক্ষোভকারীরা এখন মূল শহর চত্বরের দিকে সরে গেছেন।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স